তুমি কি মনে কর যে, উল্লিখিত উপাদানটি ছাড়া একটি রাষ্ট্র গঠিত হতে পারে না? যুক্তি দিয়ে মূল্যায়ন কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উল্লিখিত উপাদানটি তথা সার্বভৌমত্ব ছাড়া একটি রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্র গঠনের মূল চারটি উপাদানের মধ্যে সার্বভৌমত্ব অন্যতম একটি উপাদান। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্বের অর্থ হলো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপমুক্ত থাকবে। কেবল জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার থাকা সত্ত্বেও একটি দেশে সার্বভৌমত্ব ক্ষমতা না থাকলে তা রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না। উদ্দীপকের '?' চিহ্নিত স্থানের উপাদান হলো সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের চারটি উপাদানের মধ্যে মুখ্য উপাদান হলো সাবভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি রাষ্ট্র পূর্ণতা পায়। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্বের আদর্শই হলো আইন; যা সকলেই মানতে বাধ্য। সার্বভৌম ক্ষমতার অভ্যন্তরীণ ও বাহ্যিক দুটি দিক রয়েছে। অভ্যন্তরীণ ক্ষমতার মধ্য দিয়ে রাষ্ট্রের সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। আর বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হলো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। কেবল জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার থাকা সত্ত্বেও একটি দেশের সার্বভৌমত্ব ক্ষমতা না থাকলে তা রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না। আলোচনা শেষে তাই বলা যায়, সার্বভৌমত্ব রাষ্ট্রের অস্তিত্বকে উপাস্থাপন করে। এটি ছাড়া রাষ্ট্র দৃশ্যমান হলেও আসলে তা রাষ্ট্র নয়। অর্থাৎ সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য অপরিহার্য উপাদান যা রাষ্ট্রের একচ্ছত্র ক্ষমতার বহিঃপ্রকাশ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
তুমি কি মনে কর যে, উল্লিখিত উপাদানটি ছাড়া একটি রাষ্ট্র গঠিত হতে পার…
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর