ঘটনা-১-এ আইনের কোন উৎসকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ এ আইনের 'বিচারকের রায়' উৎসকে ইঙ্গিত করেছে।আইনের বিভিন্ন উৎসের মধ্যে বিচারসংক্রান্ত উৎসটি অন্যতম। বিচারকালে বিচারক যদি প্রচলিত আইনের মাধ্যমে মামলার নিষ্পত্তি করতে ব্যর্থ হন তখন তিনি স্বীয় বুদ্ধি; মেধা ও অভিজ্ঞতার আলোকে প্রচলিত আইনের সাথে সংহতি রেখে আইনের নতুন ব্যাখ্যা দিয়ে রায় প্রদান করে এবং এ রায় একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়ে একসময় আইনের মর্যাদা লাভ করে। তাই বিচারকের রায় বা বিচারসংক্রান্ত বিষয়কে আইনের একটি উৎস হিসেবে ধরা হয়। উদ্দীপকে ঘটনা-১-এ বর্ণিত প্রেক্ষিতে দেখা যায়, জনাব শহীদ উচ্চ আদালতের একজন বিচারক। সম্প্রতি একটি মামলা পরিচালনা করার সময় আইনের সুস্পষ্টতা খুঁজে না পেয়ে তিনি নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বিচার করেন। আর এতেই আইনের উৎস হিসেবে বিচারকের রায়সংক্রান্ত দিকটি সুস্পষ্টভাবে নির্দিষ্ট হয়।সুতরাং, উদ্দীপকের ঘটনা-১-এ ইঙ্গিতপূর্ণ আইনের উৎসটি হলো বিচারকের রায়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
ঘটনা-১-এ আইনের কোন উৎসকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর