শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, জনাব বাদশাহর মতো নাগরিক দ্বারাই দেশে সুশাসন সম্ভব? উত্তরে সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকের ঘটনা-২-এর জনাব বাদশাহর মতো নাগরিক দ্বারাই দেশে সুশাসন সম্ভব বলে আমি মনে করি।সুশাসন বলতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এমন পদ্ধতির অনুসরণকে বোঝায়, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা, আইনের শাসন প্রভৃতি ইতিবাচক দিকসমূহের উপস্থিতিতে জনকল্যাণ নিশ্চিত করার প্রচেষ্টা করা হয়। আর সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্দীপকে ঘটনা-২-এর জনাব বাদশাহর মতো নাগরিকদের দায়িত্ব পালন অবশ্যই গুরুত্বপূর্ণ। কেননা, রাষ্ট্র যেমন-নাগরিককে সুশাসনের মাধ্যমে কাঙ্ক্ষিত মাত্রার সুযোগ, অধিকার ও স্বাধীনতার সুযোগ প্রদান করবে, নাগরিকদেরও তেমনি রাষ্ট্রের প্রতি বিভিন্ন করণীয় রয়েছে। যেমন-উদ্দীপকের জনাব বাদশাহ দেশের স্বার্থবিরোধী কোনো কাজ না করে স্বদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করবে। প্রচলিত আইন অনুযায়ী জনাব বাদশাহর আমদানি-রপ্তানির কাজটি আইনের প্রতি শ্রদ্ধাশীলতাকে প্রকাশ করে। এক্ষেত্রে আইনকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা আইনের অনুশাসন প্রতিষ্ঠাকে নির্দেশ করে। আর 'আইনের অনুশাসন ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব। আবার রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হলো নাগরিকদের প্রদত্ত কর বা খাজনা। জনাব বাদশাহ নিয়মিত কর প্রদান করে তার দায়িত্ব পালন করেন এবং তিনি নির্বাচনের সময় যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করে সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। স্পষ্টত জনাব বাদশাহর কার্যাবলি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ও অত্যাবশ্যক।আর তাই আমি প্রশ্নোক্ত মন্তব্যের সাথে একমত।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল

তুমি কি মনে কর, জনাব বাদশাহর মতো নাগরিক দ্বারাই দেশে সুশাসন সম্ভব? …

উদ্দীপক

ঘটনা-১: জনাব শহদি উচ্চ আদালতের একজন বিচারক। সম্প্রতি একটি মামলা পরিচালনা করার সময় তিনি আইনের সুস্পষ্টতা খুঁজে পান না। তাই তিনি নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বিচার করেন।ঘটনা-২: জনাব বাদশাহ একজন সৎ ব্যবসায়ী। তিনি দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করেন না। প্রচলিত আইনের নিয়ম মেনে আমদানি-রপ্তানি করেন ও নিয়মিত কর দেন। তিনি নির্বাচনের সময় যোগ্য প্রার্থীকে ভোটও প্রদান করেন।

Comilla · 2024

উত্তর

সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্যকোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসংগতভাবে আবদ্ধ নয়।

উত্তর

রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। কারণ জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরাবাধা নিয়ম নেই। রাজনৈতিকভাবে রাষ্ট্রের জনসংখ্যা হতে পারে কয়েক হাজার বা কয়েক কোটি। তাই জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ এ আইনের 'বিচারকের রায়' উৎসকে ইঙ্গিত করেছে।আইনের বিভিন্ন উৎসের মধ্যে বিচারসংক্রান্ত উৎসটি অন্যতম। বিচারকালে বিচারক যদি প্রচলিত আইনের মাধ্যমে মামলার নিষ্পত্তি করতে ব্যর্থ হন তখন তিনি স্বীয় বুদ্ধি; মেধা ও অভিজ্ঞতার আলোকে প্রচলিত আইনের সাথে সংহতি রেখে আইনের নতুন ব্যাখ্যা দিয়ে রায় প্রদান করে এবং এ রায় একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়ে একসময় আইনের মর্যাদা লাভ করে। তাই বিচারকের রায় বা বিচারসংক্রান্ত বিষয়কে আইনের একটি উৎস হিসেবে ধরা হয়। উদ্দীপকে ঘটনা-১-এ বর্ণিত প্রেক্ষিতে দেখা যায়, জনাব শহীদ উচ্চ আদালতের একজন বিচারক। সম্প্রতি একটি মামলা পরিচালনা করার সময় আইনের সুস্পষ্টতা খুঁজে না পেয়ে তিনি নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বিচার করেন। আর এতেই আইনের উৎস হিসেবে বিচারকের রায়সংক্রান্ত দিকটি সুস্পষ্টভাবে নির্দিষ্ট হয়।সুতরাং, উদ্দীপকের ঘটনা-১-এ ইঙ্গিতপূর্ণ আইনের উৎসটি হলো বিচারকের রায়।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের ঘটনা-২-এর জনাব বাদশাহর মতো নাগরিক দ্বারাই দেশে সুশাসন সম্ভব বলে আমি মনে করি।সুশাসন বলতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এমন পদ্ধতির অনুসরণকে বোঝায়, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা, আইনের শাসন প্রভৃতি ইতিবাচক দিকসমূহের উপস্থিতিতে জনকল্যাণ নিশ্চিত করার প্রচেষ্টা করা হয়। আর সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্দীপকে ঘটনা-২-এর জনাব বাদশাহর মতো নাগরিকদের দায়িত্ব পালন অবশ্যই গুরুত্বপূর্ণ। কেননা, রাষ্ট্র যেমন-নাগরিককে সুশাসনের মাধ্যমে কাঙ্ক্ষিত মাত্রার সুযোগ, অধিকার ও স্বাধীনতার সুযোগ প্রদান করবে, নাগরিকদেরও তেমনি রাষ্ট্রের প্রতি বিভিন্ন করণীয় রয়েছে। যেমন-উদ্দীপকের জনাব বাদশাহ দেশের স্বার্থবিরোধী কোনো কাজ না করে স্বদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করবে। প্রচলিত আইন অনুযায়ী জনাব বাদশাহর আমদানি-রপ্তানির কাজটি আইনের প্রতি শ্রদ্ধাশীলতাকে প্রকাশ করে। এক্ষেত্রে আইনকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা আইনের অনুশাসন প্রতিষ্ঠাকে নির্দেশ করে। আর 'আইনের অনুশাসন ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব। আবার রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হলো নাগরিকদের প্রদত্ত কর বা খাজনা। জনাব বাদশাহ নিয়মিত কর প্রদান করে তার দায়িত্ব পালন করেন এবং তিনি নির্বাচনের সময় যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করে সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। স্পষ্টত জনাব বাদশাহর কার্যাবলি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ও অত্যাবশ্যক।আর তাই আমি প্রশ্নোক্ত মন্তব্যের সাথে একমত।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

Mymensingh · 2024

প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার কাকে বলে?
মিথস্ক্রিয়া বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
সারণি-১-এ উল্লিখিত বিষয়গুলো সামাজিকীকরণের কোন মাধ্যমকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
“সারণি-২-এ উল্লিখিত উপাদানসমূহ ব্যক্তির সামাজিকীকরণে ব্যাপক প্রভাব ফেলে”- মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপক-১ : কৃষক জনাব আবদুর রহমান তার স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি-নাতনিসহ গ্রামে বাস করেন।উদ্দীপক-২ : রিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পড়াশোনার পাশাপাশি সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত। বাড়িতে ছোটদের পড়ালেখা শেখায় এবং মা-দাদির প্রতি খেয়াল রাখে।

Dinajpur · 2024

মিথস্ক্রিয়া কী?
ব্যক্তির সামাজিকীকরণে গণমাধ্যম কীভাবে ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক-১-এ জনাব আবদুর রহমানের পরিবারটি কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।
উদ্দীপক-২-এ রিনার কর্মকাণ্ড পূর্ণাঙ্গ সামাজিকীকরণে কি যথেষ্ট? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শুচিতা তার বাবা-মা, দাদা-দাদিসহ এক সাথে থাকে। তার বাবা-মা দুজনেই শিক্ষক। তারা সবসময় তাকে সত্য কথা বলা, ন্যায়নীতি, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ ইত্যাদি শিক্ষা দিয়ে থাকেন। সে ছোটবেলা থেকেই এ বিষয়গুলো যথাযথভাবে পালন করে আসছে।

Dhaka · 2024

অনুলোম বিবাহভিত্তিক পরিবার কাকে বলে?
পরিবারকে আয়ের একক বলা হয় কেন? ব্যাখ্যা কর।
শুচিতার পরিবারটি আকারের ভিত্তিতে কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।
শুচিতাকে কি সামাজিক মূল্যবোধসম্পন্ন মানুষ বলা যায়? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নবম শ্রেণির ছাত্রী লিমা ভালো বিতর্ক করত। একসময় সে BTVBTV-এর একজন নামকরা বিতার্কিক হয়ে যায়। বর্তমানে সে বিভিন্ন বেতারে কথিকা পাঠ, টিভিতে নাটক ও বিতর্ক করে। সে তার পরিবার, বন্ধুমহল ও প্রতিবেশীদের নিকট খুবই প্রিয়। অন্যপক্ষে লুবনা গ্রামে বাবা-মা, দাদা-দাদি, চাচা-চাচি ও ভাইবোনসহ একত্রে বসবাস করে। বর্তমানে বিনোদনে প্রযুক্তির ব্যবহার বাড়লেও তারা পরিবারকে বিনোদনের প্রধান কেন্দ্র মনে করে। তারা একই টেবিলে পরিবারের সবাই ভাত খায়, গল্প করে। তার আচরণে প্রতিবেশীসহ সকলে মুগ্ধ।

Dinajpur · 2025

মিথস্ক্রিয়া কী?
সামাজিকীকরণ গুরুত্বপূর্ণ কেন?
লিমার সামাজিকীকরণে কোন প্রতিষ্ঠান অধিকতর ভূমিকা পালন করছে? ব্যাখ্যা কর।
সুস্থ-স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে লুবনাদের মতো পরিবার সর্বাধিক ভূমিকা পালন করে– বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

চাকরিজীবী পিতা-মাতার একমাত্র সন্তান তাহমিদ বাবা-মায়ের সাথে একটি জেলা শহরে বসবাস করে। তার দাদা-দাদি গ্রামে থাকেন। তাহমিদ তার আচরণে যেমন সকলের কাছে প্রশংসনীয় তেমনি সে বিদ্যালয়ে ভালো ফল অর্জন করে আসছে। অবসরে তাহমিদ 'কিশোর আলো' পত্রিকায় লেখালেখির কাজ করে। দুরন্ত টেলিভিশনের 'সবজান্তা' তার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান।

Chittagong · 2025

সামাজিকীকরণে মিথস্ক্রিয়া কী?
সামাজিকীকরণের সাংস্কৃতিক উপাদানের ধারণা ব্যাখ্যা কর।
তাহমিদ কোন ধরনের পরিবারের সদস্য? ব্যাখ্যা কর।
দৃশ্যকল্পে শেষোক্ত মাধ্যমটি সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- তাহমিদের প্রেক্ষিতে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রনি ও মনিরের বাবা-মা চাকরিজীবী। ছুটির দিনে তারা সবাই মিলে বেড়াতে যায়। তাদের আচরণ সবার কাছে প্রশংসনীয়। তারা বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত। পড়াশোনার পাশাপাশি তারা সহপাঠীদের সাথে পত্রিকা পড়ে এবং শিক্ষামূলক অনুষ্ঠান দেখে। বাবা-মায়ের সাথে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করে।

Jessore · 2025

পরিবার কাকে বলে?
মিথস্ক্রিয়া বলতে কী বোঝায়?
উদ্দীপকের পরিবারটির ধরন ব্যাখ্যা কর।
“উদ্দীপকের রনি ও মনিরের সামাজিকীকরণের ক্ষেত্রে সবকয়টি উপাদান কার্যকর।” –মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

“সারণি-২-এ উল্লিখিত উপাদানসমূহ ব্যক্তির সামাজিকীকরণে ব্যাপক প্রভাব ফেলে”- মূল্যাসারণি-১-এ উল্লিখিত বিষয়গুলো সামাজিকীকরণের কোন মাধ্যমকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।উদ্দীপক-২-এ রিনার কর্মকাণ্ড পূর্ণাঙ্গ সামাজিকীকরণে কি যথেষ্ট? উত্তরের সপক্ষে যুকউদ্দীপক-১-এ জনাব আবদুর রহমানের পরিবারটি কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।শুচিতাকে কি সামাজিক মূল্যবোধসম্পন্ন মানুষ বলা যায়? তোমার মতামতের সপক্ষে যুক্তি দশুচিতার পরিবারটি আকারের ভিত্তিতে কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।সুস্থ-স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে লুবনাদের মতো পরিবার সর্বাধিক ভূমিকা পালন কলিমার সামাজিকীকরণে কোন প্রতিষ্ঠান অধিকতর ভূমিকা পালন করছে? ব্যাখ্যা কর।দৃশ্যকল্পে শেষোক্ত মাধ্যমটি সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- তাহমিদেরতাহমিদ কোন ধরনের পরিবারের সদস্য? ব্যাখ্যা কর।“উদ্দীপকের রনি ও মনিরের সামাজিকীকরণের ক্ষেত্রে সবকয়টি উপাদান কার্যকর।” –মূল্যায়নউদ্দীপকের পরিবারটির ধরন ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।