মকবুল হোসেনের কাজটি রাষ্ট্রের কোন ধরনের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: মকবুল হোসেনের কাজটি রাষ্ট্রের অপরিহার্য কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে অপরিহার্য বা মুখ্য কাজ বলা হয়। নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং ব্যক্তিস্বাধীনতা রক্ষার নিশ্চয়তা থেকে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি হয়। এজন্য জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, সমাজের শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান করা এবং সামগ্রিক অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের প্রধান কাজ। এ লক্ষ্যে রাষ্ট্র স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকে। রাষ্ট্র আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও অন্যান্য আধা-সামরিক বাহিনী গড়ে তোলে। বাংলাদেশে পুলিশ, র্যাব, আনসার, গ্রাম প্রতিরক্ষা দল ইত্যাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। উদ্দীপকের ঘটনা-১ এর মকবুল হোসেন একজন জনপ্রিতিনিধি। তার এলাকায় প্রায়ই মানুষের মধ্যে দ্বন্দ্বসংঘাত লেগে থাকে। তাই তিনি এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য একটি বিশেষ বাহিনী গঠন করেছেন। মকবুল হোসেনের এরূপ কাজে রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কাজের প্রতিফলন ঘটেছে। কারণ আইনশৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের অপরিহার্য কাজ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
মকবুল হোসেনের কাজটি রাষ্ট্রের কোন ধরনের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ? …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর