“দৃশ্যকল্প-২-এ উল্লিখিত নাগরিকতার সাথে সম্পর্কিত বিষয় দুটি একে অপরের ওপর নির্ভরশীল।” তুমি কি একমত? মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের 'দৃশ্যকল্প-২' এ উল্লিখিত নাগরিকতার সাথে সম্পর্কিত বিষয় দুটি একে অপরের ওপর নির্ভরশীল বক্তব্যটির সাথে আমি একমত। একে অপরের ওপর নির্ভরশীল উক্ত বিষয় দুটি হলো-১. রাষ্ট্রের আনুগত্য স্বীকার: নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন। অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা, কর প্রদান, রাষ্ট্রীয় আইন মান্য করা প্রভৃতি। এসব বিষয়ে আনুগত্যশীল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা প্রদান করে থাকে রাষ্ট্র।২. রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা লাভ: রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে কর প্রদান ও অন্যান্য দায়িত্ব পালনকারী নাগরিকদের প্রতি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা প্রদান করতে রাষ্ট্র প্রতিশ্রুত থাকে। আধুনিক' রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড জে লাস্কি বলেছেন, “যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয়।" আর নাগরিকতার সাথে সম্পর্কিত এ দুটি বিষয় নিশ্চিতভাবেই একে অপরের ওপর নির্ভরশীল।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
“দৃশ্যকল্প-২-এ উল্লিখিত নাগরিকতার সাথে সম্পর্কিত বিষয় দুটি একে অপর…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর