ঘটনা-১ এ আইনের অনুশাসনের কোন ধারণাটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ঘটনা-১ এ আইনের অনুশাসনের আইনের প্রাধান্য ধারণাটি ফুটে উঠেছে। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা পেতে পারে। সাধারণভাবে আইনের অনুশাসন দুটি ধারণা প্রকাশ করে। যথা- আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সকলের সাম্য। আইনের প্রাধান্য বজায় থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না এবং ক্ষমতার অপব্যবহার করতে সচরাচর সাহস করে না। বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা, বিনা বিচারে কাউকে আটকে রাখা ও শাস্তি দেওয়া প্রভৃতি আইনের শাসনের পরিপন্থি। আইনের প্রাধান্য নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ, সমাজে আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। উদ্দীপকেও দেখা যায়, গ্রামের প্রভাবশালী ব্যক্তি গরিব কৃষক করিম আলীর জমি দখল করে নিলে তিনি গ্রামে কোনো প্রতিকার না পেয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ প্রভাবশালী ব্যক্তিকে আটক করে এবং বিচারের মাধ্যমে করিম আলী তার জমি ফিরে পায়। এক্ষেত্রে আইনের প্রাধান্যের মাধ্যমে করিম আলী সুষ্ঠু বিচার পেয়েছে।সুতরাং বলা যায়, উদ্দীপকে ঘটনা-১ এ আইনের অনুশাসনের আইনের প্রাধান্য ধারণাটি প্রকাশ পেয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
ঘটনা-১ এ আইনের অনুশাসনের কোন ধারণাটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর