নাগরিক হিসেবে জনাব ফরিদের কাজ কি যথেষ্ট বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: নাগরিক হিসেবে জনাব ফরিদের কাজকে আমি যথেষ্ট বলে মনে করি।রাষ্ট্র যেমন নাগরিকের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়, তেমনি রাষ্ট্রের প্রতি নাগরিকেরও কতকগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। নাগরিকের প্রধান কর্তব্য হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। রাষ্ট্রের আইন ও সংবিধান মান্য করা, যোগ্য ব্যক্তিকে ভোট দান, সন্তানের রক্ষণাবেক্ষণ, রাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট কাজ সম্পাদন, খাজনা ও কর প্রদান, দেশপ্রেম প্রভৃতি নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। নাগরিকরা উক্ত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করলে রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং রাষ্ট্রের অগ্রগতি সাধিত হয়। উদ্দীপকে ঘটনা-২ এ জনাব ফরিদ সাহেব সমাজের প্রচলিত নিয়মকানুনের প্রতি যথেষ্ট সচেতন। তিনি তার সন্তানকে স্কুলে ভর্তি করান এবং উপযুক্ত জনপ্রতিনিধি নির্বাচনে তার মতামত প্রদান করেন। জনাব ফরিদের এই কাজগুলো প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব ও কর্তব্য। জনাব ফরিদের মতো দেশের সকল নাগরিকই যদি আইনের প্রতি সচেতন হন, তাদের সন্তানকে স্কুলে পাঠানোসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং যোগ্য ও উপযুক্ত জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলেই একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠিত হবে।সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে নাগরিক হিসেবে জনাব ফরিদের কাজকে আমি যথেষ্ট বলে মনে করি।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
নাগরিক হিসেবে জনাব ফরিদের কাজ কি যথেষ্ট বলে তুমি মনে কর? মতামত দাও।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর