ব্যক্তির সামাজিকীকরণে গণমাধ্যম কীভাবে ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।
উত্তর: বৃহৎ জনগোষ্ঠীর মাঝে সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিষয়বস্তু, বিশেষ ধ্যান-ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমই গণমাধ্যম। যা সামাজিকীকরণের একটি প্রভাবকও বটে। গণমাধ্যম ব্যক্তির মাঝে জীবন জগৎ সম্পর্কে ধারণা পরিবেশন করে। ফলে ব্যক্তি অনুপ্রাণিত হয়, নানা বিষয়ে অবহিত হয় এবং এর ফলে ব্যক্তির চিন্তাচেতনা প্রভাবিত ও বিকশিত হয়। আর এভাবেই ব্যক্তিত্ব গঠনে, চিন্তা ও মননশীলতা সৃষ্টিতে গণমাধ্যম ভূমিকা পালন করে থাকে, যা সামাজিকীকরণকেই নির্দেশ করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
ব্যক্তির সামাজিকীকরণে গণমাধ্যম কীভাবে ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।
উত্তর