উদ্দীপকে উল্লিখিত দুই ধরনের দেশের মধ্যে বাংলাদেশ কোন শ্রেণিভুক্ত? যৌক্তিক মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত [গণিত] নামক দেশটি উন্নত এবং [গণিত] নামক দেশটি উন্নয়নশীল দেশ। এ দুই ধরনের মধ্যে বাংলাদেশ [গণিত] বা উন্নয়নশীল শ্রেণিভুক্ত।বিশ্বের উন্নত ও অনুন্নত দেশসমূহের মধ্যপর্যায়ে আরেক ধরনের দেশ আছে যেগুলোকে বলা হয় উন্নয়নশীল দেশ। এসব দেশে মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশসমূহের তুলনায় অনেক কম। উন্নয়নশীল দেশসমূহে অনুন্নত অর্থনীতির অধিকাংশ বৈশিষ্ট্যই বিদ্যমান। তবে অনুন্নত দেশসমূহের সাথে এ দেশগুলোর পার্থক্য এই যে, এসব দেশ পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যাকে ব্যবহার করে মোট জাতীয় উৎপাদন তথা মাথাপিছু প্রকৃত আয় বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করেছে। পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির আওতায় এসব দেশ আর্থসামাজিক সমাজকাঠামো উন্নয়ন ও দেশের দ্রুত শিল্পায়ন করার প্রচেষ্টা নেয়। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য বিচারে উন্নয়নশীল দেশের শ্রেণিভুক্ত। বাংলাদেশের অর্থনীতি কৃষিপ্রধান তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনীতিতে শিল্পখাতের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমাদের শিল্পখাতে মৌলিক ও ভারী শিল্পের অস্তিত্ব নেই বললেই চলে। এদেশে জনবসতির ঘনত্ব অত্যন্ত বেশি। তবে জনসংখ্যাকে দেশের সম্পদ বিবেচনা করা হয়। বাংলাদেশে ব্যাপক বেকারত্ব রয়েছে। অবকাঠামোগত দুর্বলতা রয়েছে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে নির্ভরশীলতা রয়েছে। এসব কিছু পরিবর্তনের লক্ষ্যে পরিকল্পনা রয়েছে।তাই বলতে হয়, বাংলাদেশের ক্ষেত্রে উন্নয়নশীল দেশের মিল রয়েছে। তাই দেশটি উন্নয়নশীল দেশ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুই ধরনের দেশের মধ্যে বাংলাদেশ কোন শ্রেণিভুক্ত? য…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর