ঘটনা-২ এর নাফিজের পাঠানো টাকা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কীভাবে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-২-এর নাফিজের পাঠানো টাকা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে সম্পৃক্ত।কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক আর্থিক বছরে) কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজারমূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বা GNI বলে। মোট জাতীয় আয় পরিমাপে বিদেশি নাগরিক বা প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবা বাদ দিতে হয় এবং বিদেশে অবস্থানরত এ দেশি নাগরিকদের উৎপাদিত দ্রব্য ও সেবার পরিমাণকে যুক্ত করতে হবে।উদ্দীপকে ঘটনা-২ এ নাফিজ যেহেতু বাংলাদেশি নাগরিক কিন্তু অস্ট্রেলিয়ায় কর্মরত। তাই মোট জাতীয় আয় নির্ণয় করতে গেলে নাফিজের পাঠানো টাকাকে সংযুক্ত করতে হবে এবং এদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের মোট আয় বা সেবাকে বাদ দিতে হবে। তাহলে মোট জাতীয় আয় পাওয়া যাবে।অতএব বলতে হয়, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে নাফিসের পাঠানো টাকা সংযুক্ত করে হিসাব করতে হবে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
ঘটনা-২ এর নাফিজের পাঠানো টাকা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কীভাবে সম্…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর