তুমি কি মনে কর, ঘটনা-২ এ উল্লিখিত প্রতিবন্ধকতাটি উত্তরণের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি সম্ভব? যুক্তি দাও।
উত্তর: ঘটনা-২ উল্লিখিত প্রতিবন্ধকতাটি সমাধানেই শুধু বাংলাদেশের অগ্রগতি সুনিশ্চিত হবে না বরং অন্যান্য প্রতিবন্ধকতাগুলোও দূর করতে হবে। বাংলাদেশের অনগ্রসরতার পিছনে যেসকল কারণ রয়েছে তা হলো- ১. অর্থনৈতিক অনগ্রসরতা; ২. কৃষিক্ষেত্রের প্রতিবন্ধকতা; ৩. শিল্পক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ এবং ৪. আর্থসামাজিক প্রতিবন্ধকতা। ৫. সুশাসনের অভাব ও দুর্নীতি; ৬. প্রকৃতি সৃষ্ট প্রতিবন্ধকতা। কিন্তু উদ্দীপকে শুধু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অশিক্ষার ব্যাপারে বলা হয়েছে। তাই শুধু এই প্রতিবন্ধকতার সমাধান করে দীর্ঘস্থায়ী অগ্রগতি ঘটানো অসম্ভব।প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হলে সরকারি ও বেসরকারি সকল ক্ষেত্রে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি হ্রাস করতে হবে। নারীর ক্ষমতায়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, বেকারত্ব হ্রাস প্রভৃতি আর্থসামাজিক পরিবর্তন আনয়ন করতে হবে। শিল্পক্ষেত্রে মৌলিক বা ভিত্তিমূলক শিল্পের অনুপস্থিতির সুবিবেচনাপ্রসূত পদক্ষেপ নিতে হবে। শিল্পের প্রসারের সকল ধরনের ঘাটতি দূর-করতে হবে। কৃষি চাষাবাদে আধুনিক চাষাবাদ ব্যবস্থার প্রয়োগ ঘটাতে হবে। অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনয়ন করতে হবে, যা বিশ্ব বাজারে স্থান তৈরি করবে।সর্বোপরি বলা যায়, শুধু যোগাযোগ ব্যবস্থা ও অশিক্ষা নয় বরং সকল ক্ষেত্রের বাধা-বিপত্তি দূর করার দ্বারা বাংলাদেশের অগ্রগতি মসৃণ হবে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
তুমি কি মনে কর, ঘটনা-২ এ উল্লিখিত প্রতিবন্ধকতাটি উত্তরণের মাধ্যমে ব…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর