ঘটনা-১ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার কোন ক্ষেত্রের প্রতিবন্ধকতাকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১-এ বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার আর্থসামাজিক প্রতিবন্ধকতার প্রতি ইঙ্গিত করা হয়েছে।আর্থসামাজিক প্রতিবন্ধকতার প্রথমেই রয়েছে অর্থনৈতিক অবকাঠামোগত দুর্বলতা ও অপর্যাপ্ততার বিষয়। যোগাযোগ ক্ষেত্রে টেলিযোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি ঘটলেও ইলেকট্রনিক যোগাযোগ সুবিধা এখনও বৃহত্তর জনগোষ্ঠীর নাগালের বাইরে রয়েছে। আকাশ, স্থল ও জলপথে পরিবহন সুবিধার দুর্বলতা ও অপর্যাপ্ততার কারণে যাতায়াত ও পণ্য উৎপাদন ও বিপণন কাঙ্ক্ষিত গতি পায় না। উদ্দীপকে ট্রাক ভাড়া বৃদ্ধি পাওয়ায় ফসল আনতে না পারা এই পরিবহন সমস্যার অন্তর্গত বিষয়। এছাড়াও জ্বালানি ও শক্তির ক্ষেত্রে গ্যাস ও বিদ্যুৎ-এর অপর্যাপ্ততাও রয়েছে। এক্ষেত্রে আরও যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে-শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, নারীদের পশ্চাৎপদতা; জনসংখ্যাধিক্য; বেকারত্ব এবং দেশের জনগণের নিরক্ষরতা প্রভৃতি। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং চাহিদা অনুযায়ী ঋণদানকারী প্রতিষ্ঠান বা ব্যাংকের অপর্যাপ্ততা এ দুটো বিষয়ও এর সাথে প্রতিবন্ধক হিসেবে কাজ করছে।সুতরাং দেখা যাচ্ছে, ঘটনা-১ এর সমস্যাটি মূলত আর্থসামাজিক প্রতিবন্ধকতাসমূহের অংশ বিশেষ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
ঘটনা-১ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার কোন ক্ষেত্রের প্রতিবন্ধকতাকে …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর