উন্নয়নের মাত্রার ভিত্তিতে 'ক' দেশ কোন প্রকৃতির? ব্যাখ্যা কর।
উত্তর: উন্নয়নের মাত্রার ভিত্তিতে 'ক' দেশটি উন্নত দেশের অন্তর্ভুক্ত। অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এ উন্নয়ন দীর্ঘ মেয়াদে অব্যাহত আছে এমন দেশকে বলে উন্নত দেশ। উন্নত দেশের জনগণের মাথাপিছু আয় বেশি। মাথাপিছু আয় বৃদ্ধির হারও বেশি এবং যে কারণে জীবনযাত্রা অত্যন্ত উন্নত। এসব দেশে আর্থসামাজিক অবকাঠামো অত্যন্ত উন্নত, শিল্পখাত সম্প্রসারিত, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত, আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতির অনুকূল। দেশের সকল জনগণের আবাসন, শিক্ষা সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। শিক্ষার প্রসারের ফলে জ্ঞান-বিজ্ঞানও দ্রুত প্রসার লাভ করে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়। যেমন- যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় দেশসমূহ প্রভৃতি। উদ্দীপকে জনাব হারুন 'খ' দেশের যে পরিচয় তুলে ধরেছে যেমন- প্রযুক্তির নির্ভরশীলতা; যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন প্রভৃতি উন্নত দেশের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই 'ক' দেশটি উন্নত দেশ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উন্নয়নের মাত্রার ভিত্তিতে 'ক' দেশ কোন প্রকৃতির? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর