উদ্দীপকে বর্তমানে আহাদ যে দেশে অবস্থান করছেন সে দেশটির অর্থনৈতিক অবস্থার সাথে আহাদের দেশের অর্থনৈতিক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আহাদ যে দেশে অবস্থান করছেন সে দেশের সাথে আহাদের নিজ দেশের অর্থনৈতিক অবস্থার বেশ পার্থক্য রয়েছে।আমরা জানি, উচ্চ আয়ের দেশসমূহের মাথাপিছু আয় ১৩৮৪৫ ইউএস ডলারের বেশি এবং নিম্ন আয়ের দেশে মাথাপিছু আয় ১১৩৫ ডলার বা তার কম। আহাদের নিজ দেশের মাথপিছু আয় ৩০০০ টাকা বা, ২৫. ইউএস ডলার, যা নিঃসন্দেহে ১১৩৫ ডলারের কম এবং এ কারণে আহাদের নিজ দেশটি একটি নিম্ন আয়ের দেশ। অন্যদিকে, আহাদের অবস্থানরত দেশের মাথাপিছু আয় হলো ৬৬১৭৮ ইউএস ডলার, 'যা স্পষ্টভাবেই উচ্চ আয়ের দেশকে নির্দেশ করে। উচ্চ আয়ের দেশকে উন্নত এবং নিম্ন আয়ের দেশকে আমরা অনুন্নত দেশ বলতে পারি। উভয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।উন্নত দেশের প্রধান বৈশিষ্ট্য হলো এসব দেশের জনগণের মাথাপিছু আয় অতি উচ্চ। পাশাপাশি তাদের জীবনযাত্রার মানও উঁচু। অন্যদিকে, অনুন্নত দেশের মাথাপিছু অত্যন্ত কম এবং জীবনযাত্রার মানও নিম্ন। উন্নত দেশের আরও কিছু প্রধান বৈশিষ্ট্য হলো শিল্পায়িত অর্থনীতি, সঞ্চয় মূলধন গঠন ও বিনিয়োগের উচ্চ হার, উন্নত উৎপাদন পদ্ধতি ও বণ্টন প্রক্রিয়া, উন্নত আর্থসামাজিক অবস্থা ও আধুনিক কৃষি ব্যবস্থা, নিয়ন্ত্রিত জনসংখ্যা, ব্যাপক নগরায়ণ ইত্যাদি। অন্যদিকে, নিম্ন আয়ের দেশ তথা অনুন্নত দেশের বৈশিষ্ট্য হলো- কৃষির ওপর অত্যধিক নির্ভরশীলতা, অনুন্নত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র ও অনুন্নত শিল্পখাত, ব্যাপক বেকারত্ব, জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার, দুর্বল আর্থসামাজিক কাঠামো, প্রতিকূল বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা ইত্যাদি।পরিশেষে বলা যায় যে, আহাদের অবস্থানরত দেশ ও নিজ দেশের অর্থনীতিতে ব্যাপক পার্থক্য বিদ্যমান।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকে বর্তমানে আহাদ যে দেশে অবস্থান করছেন সে দেশটির অর্থনৈতিক অব…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর