তুমি কি মনে কর, 'খ' দেশের জনগণের জীবনযাত্রার মান নিশ্চিতভাবে উন্নত হয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, 'খ' দেশের জনগণের জীবনযাত্রার মান নিশ্চিতভাবে উন্নত হয়েছে।মাথাপিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়। এটি দুটি পৃথক মান দ্বারা নির্ধারিত হয়। যথা- মোট জাতীয় আয় ও মোট জনসংখ্যা। মাথাপিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে। উচ্চ মাথাপিছু আয় উন্নত 'জীবনমান নিশ্চিত করে। এ কারণে কোনো দেশের মাথাপিছু আয় বাড়লে সে দেশের জনগণের জীবনযাত্রার মানও নিশ্চিতভাবে উন্নত হয়।উদ্দীপকে দেখা যায়, 'খ' দেশে [গণিত] অর্থবছরে মাথাপিছু আয় ছিল [গণিত] মার্কিন ডলার এবং পরের বছরে তা বেড়ে [গণিত] মার্কিন ডলার হয়েছে। এতে নিশ্চিতভাবে বলা যায়, 'খ' দেশটির মাথাপিছু আয় বৃদ্ধির কারণে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে। এছাড়া জীবনমান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে দ্রব্যমূল্যের বিষয়টিও বিবেচনায় আনতে হবে। দ্রব্যমূল্যের মূল্যস্তর যদি অপরিবর্তিত থেকে মাথাপিছু আয় বৃদ্ধি পায় তাহলেই কেবল জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং মাথাপিছু আয় কমলে জীবনযাত্রার মান হ্রাস পাবে। আর্থিক আয় ও দ্রব্যমূল্য একই হারে বৃদ্ধি পেলে জীবনমান উন্নত হবে না। তাছাড়া জাতীয় আয়ের বণ্টন যদি সুষম না হয়, তাহলে মাথাপিছু আয় বাড়লেও অধিকাংশ জনগণের জীবনমান নীচু থাকে। কারণ মাথাপিছু আয় একটি গড় মান।সুতরাং বলা যায়, মাথাপিছু আয় বৃদ্ধির কারণে 'খ' দেশের জনগণের জীবনযাত্রার মান নিশ্চিতভাবে উন্নত হয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
তুমি কি মনে কর, 'খ' দেশের জনগণের জীবনযাত্রার মান নিশ্চিতভাবে উন্নত …
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর