উদ্দীপকের চিত্র 'A [গণিত] তে উল্লেখিত বাস্তুতন্ত্রটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র-'A [গণিত] দ্বারা পুকুরের বাস্তুতন্ত্রকে বুঝানো হয়েছে।নিচে পুকুরের বাস্তুতন্ত্র (বা জলজ বাস্তুতন্ত্র) এর বর্ণনা দেওয়া হলো- জড় উপাদান: পানি, সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, ক্যালসিয়াম, ফসফরাস, বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ ইত্যাদি। সজীব উপাদান: সজীব উপাদানের মধ্যে রয়েছে উৎপাদক ও বিভিন্ন ধরনের খাদক ও বিয়োজক। উৎপাদক (স্বভোজী): উৎপাদক হচ্ছে সালোকসংশ্লেষণকারী বিভিন্ন প্রকার শৈবাল, শাপলা, কচুরিপানা, টোপাপানা ও অগভীর পানির উদ্ভিদ। প্রথম স্তরের খাদক: তৃণভোজী, নানা ধরনের ভাসমান খুদে পোকা, মশার শূককীট, অতিক্ষুদ্র প্রাণী, জুপ্ল্যাংকটন ইত্যাদি। দ্বিতীয় স্তরের খাদক: গৌণ খাদক, ছোট পাখি, ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ, ব্যাঙ প্রভৃতি দ্বিতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক : যেসব খাদক ছোট মাছ, চিংড়ি ইত্যাদি দ্বিতীয় স্তরের খাদককে ভক্ষণ করে তাদের তৃতীয় স্তরের খাদক বলে। কার্প মাছ, শোল মাছ, চিল, বোয়াল, ভেটকি প্রভৃতি বড়মাছ, বক ইত্যাদি হচ্ছে তৃতীয় স্তরের খাদক। বিয়োজক: পুকুরের বাস্তুতন্ত্রে বিয়োজক হিসেবে বহু ছত্রাক ও ব্যাকটেরিয়া থাকে, যা জীবিত বা মৃত প্রাণীদের আক্রমণ করে ও পচনে সাহায্য করে। এভাবেই একটি পুকুরের বাস্তুতন্ত্র গড়ে উঠে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের চিত্র 'A তে উল্লেখিত বাস্তুতন্ত্রটি বর্ণনা কর।
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর