উদ্দীপকের আলোকে সর্বোচ্চ খাদ্যশৃঙ্খলের ৩য় স্তরের খাদকের অনুপস্থিতিতে বাস্তুতন্ত্রের কী অসুবিধা হবে – বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে সর্বোচ্চ স্তরের খাদ্যশৃঙ্খলটি হলো-উৎপাদক → ফড়িং → ব্যাঙ → সাপ → ময়ূর খাদ্যশৃঙ্খলটির তৃতীয় স্তরের খাদক হলো সাপ। সাপের অনুপস্থিতিতে বাস্তুতন্ত্রে যেসব অসুবিধা হবে নিচে তা বিশ্লেষণ করা হলো-বাস্তুতন্ত্রের খাদ্যশিকল থেকে সাপের অনুপস্থিতিতে বাস্তুতন্ত্রে এক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে। বাস্তুতন্ত্র তার বৈচিত্র্য হারাবে। আমরা জানি, পরিবেশ থেকে কোনো প্রজাতি হ্রাস পেলে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। তাই সাপের অনুপস্থিতিতে ব্যাঙের সংখ্যা বেড়ে যাবে। ফলে ফড়িং-এর সংখ্যা কমতে থাকবে। কারণ ব্যাঙ, ফড়িং খেয়ে বেঁচে থাকে। ফলে উৎপাদকের সংখ্যা কমতে থাকে। কারণ ফড়িং উৎপাদক খেয়ে বেঁচে থাকে। বাস্তুতন্ত্রে উৎপাদক কমে গেলে সালোকসংশ্লেষণের মাধ্যমে যে খাদ্য তৈরি হতো তা বাধা পাবে। কারণ পরিবেশ থেকে সেই সমপরিমাণ CO₂ গ্রহণ করতে পারবে না ফলে O₂ এর মাত্রা কমতে থাকবে যা অন্যান্য প্রাণীর বেঁচে থাকার জন্য হুমকিস্বরূপ। আবার সাপের অনুপস্থিতিতে তার উপর নির্ভরশীল ময়ূর খাদ্যাভাবে মারা যাবে এবং এক সময় বিলীন হয়ে যাবে। অর্থাৎ বাস্তুতন্ত্রের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সর্বোচ্চ খাদ্যশৃঙ্খলের ৩য় স্তরের খাদকের অনুপস্থিতিত…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর