(i) নং খাদ্যশিকলে ছোট মাছের সংখ্যা বেড়ে গেলে উদ্ধৃত সমস্যা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত (i) নং খাদ্যশিকলটি হলো- শেওলা ⟶ ক্ষুদে পোকা ⟶ ছোট মাছ ⟶ বকউদ্দীপকে ছোট মাছের সংখ্যা বেড়ে গেলে বাস্তুতন্ত্রের উপর যে সমস্য সৃষ্টি হবে তা নিচে বিশ্লেষণ করা হলো-পরিবেশে কোনো প্রজাতির সংখ্যা বেড়ে গেলে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা নষ্ট হয়। কাজেই উদ্দীপকের খাদ্যশিকলে যদি ছোট মাছের সংখ্যা বেড়ে যায় তাহলে বকের খাবারের চাহিদা বেড়ে যাবে। সেজন্য বকের সংখ্যাও বাড়তে থাকবে। আবার ছোট মাছের সংখ্যা বেড়ে গেলে শেওলা ও ক্ষুদে পোকার সংখ্যাও কমতে থাকবে। কারণ উৎপন্ন শেওলা ও ক্ষুদে পোকার যথেষ্ট পরিমাণ খাদক পুকুরে নেই। যদি উৎপাদকের (শেওলা) ও ক্ষুদে পোকার পরিমাণ কমতে থাকে এবং বক-এর পরিমাণ বাড়তে থাকে তাহলে উক্ত বাস্তুতন্ত্রে এক ধরনের জটিলতা দেখা দিবে। যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তার সাথে বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ এবং পুষ্টি প্রবাহতেও জটিলতা দেখা দিবে। যা কিনা পরিবেশের জন্য হুমকিস্বরূপ।উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, ছোট মাছের সংখ্যা বেড়ে গেলে উক্ত বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
(i) নং খাদ্যশিকলে ছোট মাছের সংখ্যা বেড়ে গেলে উদ্ধৃত সমস্যা বিশ্লেষণ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর