উদ্দীপকের আলোকে সবচেয়ে ছোট খাদ্যশৃঙ্খলটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সবচেয়ে ছোট খাদ্যশৃঙ্খলটি হলো-উৎপাদক → খরগোশ → বাঘ।নিচে উক্ত খাদ্যশৃঙ্খলটির ব্যাখ্যা করা হলো-যেকোনো বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ তথা পুষ্টির মূল উৎস হলো সূর্য।উল্লেখিত খাদ্যশৃঙ্খলের উৎপাদক সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যকে রাসায়নিক শক্তি হিসেবে নিজ দেহে সঞ্চিত রাখে। এ শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে (উৎপাদককে) খাদ্য হিসেবে গ্রহণ করে খরগোশ। ফলে সবুজ উদ্ভিদের (উৎপাদক) দেহে সঞ্চিত পুষ্টি খরগোশের দেহে স্থানান্তরিত হয়। আবার খরগোশকে খায় বাঘ। তাই খরগোশের দেহে সঞ্চিত পুষ্টি বাঘের দেহে স্থানান্তরিত হয়। এখানে খরগোশ প্রথম স্তরের খাদক এবং বাঘ তৃতীয় বা সর্বোচ্চ খাদক। এরা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না তাই উৎপাদকের উপর নির্ভরশীল। আবার বাঘ মারা গেলে মাটিতে বিদ্যমান বিয়োজক যেমন 'বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাক বাঘের মৃত দেহকে পঁচিয়ে ফেলে। ফলে বাঘের দেহের পুষ্টি পুনরায় মাটিতে ফিরে আসে। আবার উৎপাদক পুনরায় মাটি থেকে পুষ্টি শোষণ করে নেয়।সুতরাং উৎপাদক থেকে পুষ্টি স্থানান্তরিত হয় খরগোশে এবং খরগোশ থেকে পুষ্টি যায় বাঘে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সবচেয়ে ছোট খাদ্যশৃঙ্খলটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর