থ্যালাসেমিয়া একটি জিনগত ত্রুটি কেন? ব্যাখ্যা করো।
উত্তর: থ্যালাসেমিয়া একটি জিনগত ত্রুটি। কারণ রক্তের লোহিত রক্তকোষের এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগ থ্যালাসেমিয়া। লোহিত রক্তকোষ দুই ধরনের প্রোটিন ৫-গ্লোবিউলিন এবং ẞ-গ্লোবিউলিন দ্বারা গঠিত। লোহিত রক্তকোষে এ দুটি প্রোটিনের জিন নষ্ট হলে লোহিত রক্তকোষগুলো নষ্ট হয়। ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। সুতরাং লোহিত রক্তকোষে প্রোটিনের জিন নষ্ট হওয়ার কারণে থ্যালাসেমিয়া রোগ হয়। এ রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে। এটি একটি অটোসোমাল রিসিসিভ ডিজঅর্ডার অর্থাৎ বাবা ও মা উভয়েই এ রোগের বাহক বা রোগী হলে তবেই তা সন্তানে রোগ লক্ষণ হিসেবে প্রকাশ পায়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
থ্যালাসেমিয়া একটি জিনগত ত্রুটি কেন? ব্যাখ্যা করো।
উত্তর