উদ্দীপকের প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে বাহ্যিক প্রভাবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন- আলো, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি এবং অক্সিজেন। এই প্রভাবকগুলোর মাত্রা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সালোকসংশ্লেষণের হার বাড়াতে পারে, তবে অতিরিক্ত বা অপর্যাপ্ততা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। নিচে সালোকসংশ্লেষণে বাহ্যিক প্রভাবকের ভূমিকা যুক্তিসহ মতামত দেয়া হলো-আলো: সালোকসংশ্লেষণের জন্য আলো অপরিহার্য। কারণ এটি ক্লোরোফিলের সাহায্যে আলোকশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। আলোর তীব্রতা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়লে সালোকসংশ্লেষণের হার বৃদ্ধি পায় কিন্তু অতিরিক্ত আলো হলে প্রক্রিয়াটি বন্ধও হয়ে যেতে পারে।
কার্বন ডাইঅক্সাইড (CO2): এটি সালোকসংশ্লেষণের একটি প্রধান কাঁচামাল। এর ঘনত্ব বাড়লে সালোকসংশ্লেষণের হারও বাড়ে।তাপমাত্রা: এই প্রক্রিয়ার জন্য একটি অনুকূল তাপমাত্রা প্রয়োজন, যা সাধারণত ২২° সেলসিয়াস থেকে ৩৫° সেলসিয়াসের মধ্যে থাকে। তাপমাত্রা এই সীমার বাইরে গেলে প্রক্রিয়ার হার কমে যায়। রোববপানি: সালোকসংশ্লেষণে পানি অত্যাবশ্যকীয়, কারণ এটি H+ আয়ন সরবরাহ করে এবং পত্ররন্দ্র খোলা রাখতে সাহায্য করে, যা CO2 প্রবেশে সহায়তা করে। পানির অভাবে পত্ররন্দ্র বন্ধ হয়ে যায় এবং সালোকসংশ্লেষণ ব্যাহত হয়। এছাড়া পানি সালোকসংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন এর উৎসও বটে।
অক্সিজেন : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার একটি উপজাত হলো অক্সিজেন। তবে, বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে তা সালোকসংশ্লেষণের হার কমিয়ে দেয়।এছাড়া বিভিন্ন খনিজ পদার্থ (নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, লোহা) এবং রাসায়নিক পদার্থ (ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন বা কোনো বিষাক্ত গ্যাস) ইত্যাদির কারণেও সালোকসংশ্লেষণের হার কমে যায় বা একেবারেই বন্ধ হয়ে যায়।