Q এর পরিস্ফুটনে P থেকে সৃষ্ট গ্যামেটই মুখ্য ভূমিকা পালন করে - বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে P হলো পুংকেশর এবং Q হলো স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের গর্ভাশয় এর পরিস্ফুটনে পুংকেশর থেকে সৃষ্ট গ্যামেট অর্থাৎ পুংগ্যামেট মুখ্য ভূমিকা পালন করে। নিচে বিষয়টি বিশ্লেষণ করাহলো--ফুলের গর্ভাশয়ের ভিতরে আট নিউক্লিয়াসবিশিষ্ট থলির ন্যায় যে অঙ্গ দেখা যায় তাকেই ভূণথলি বলে। ভূণথলির গর্ভর্যন্ত্রের কাছে অবস্থান করে ডিম্বাণু, মাঝখানে গৌণ নিউক্লিয়াস। পুংকেশরের পরাগধানীতে তৈরি হয় পুংজননকোষ বা শুক্রাণু। পুংজননকোষটি ভ্রূণথলিতে অবস্থিত ডিম্বাণুর সাথে মিলনের ফলে নিষেক ক্রিয়া ঘটায় এবং জাইগোট সৃষ্টি করে। জাইগোট কোষটি স্পোরোফাইটের প্রথম কোষ। এর প্রথম বিভাজনে দুটি কোষ সৃষ্টি হয়। একই সাথে সস্যের পরিস্ফুটনও ঘটতে শুরু করে। জাইগোটের বিভাজন অনুপ্রস্থে ঘটে। ডিম্বকরন্দ্রের দিকের কোষকে ভিত্তি কোষ এবং ভূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে এপিক্যাল কোষ বলা হয়। একই সাথে এ কোষ দুটির বিভাজন চলতে থাকে। ধীরে ধীরে এপিক্যাল কোষটি একটি ভূণে পরিণত হয়। একই সাথে ভিত্তি কোয় থেকে ভূণধারক গঠন করে। ক্রমশ বীজপত্র, ভূণমূল ও ভূণকাণ্ডের সৃষ্টি হয়। ক্রমান্বয়ে গৌণ নিউক্লিয়াসটি সস্যটিস্যু উৎপন্ন করে। পরিণত অবস্থায় ডিম্বকটি সস্য ও ভূণসহ বীজে পরিণত হয়। এ বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইটের সৃষ্টি করে।অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, স্ত্রীস্তবকের গর্ভাশয় এর পরিস্ফুটনে পুংকেশর থেকে সৃষ্ট পুংগ্যামেট মুখ্য ভূমিকা পালন করে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
Q এর পরিস্ফুটনে P থেকে সৃষ্ট গ্যামেটই মুখ্য ভূমিকা পালন করে - বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর