M ও N মিলনের ফলে সৃষ্ট প্রক্রিয়াটি উদ্দীপকের P জগতে কী রকম গুরুত্ব বহন করে? যুক্তিসহ উল্লেখ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'N [গণিত] হলো পুংজননকোষ বা পুংগ্যামেট এবং 'N [গণিত] হলো স্ত্রীজননকোষ বা স্ত্রীগ্যামেট। পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনের ফলে নিষেক প্রক্রিয়া সংঘটিত হয় যা উদ্দীপকের 'P [গণিত] জগৎ অর্থাৎ উদ্ভিদজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নিষেক প্রক্রিয়া প্রকৃতিতে উদ্ভিদজগতকে টিকিয়ে রাখছে। নিচে তা যুক্তিসহ উল্লেখ করা হলো-প্রজননের প্রথম শর্ত হলো নিষেক। পুংজননকোষ ও স্ত্রীজননকোষের মিলনে নিষেক সম্পন্ন হয়ে থাকে। এদের অনুপস্থিতিতে উদ্ভিদ প্রজনন সম্পূর্ণরূপে অসম্ভব। পুং জননকোষ পরাগধানীতে তৈরি পরাগরেণুর অভ্যন্তরে সৃষ্টি হয়। অন্যদিকে ডিম্বাণু বা স্ত্রীজননকোষ - গর্ভাশয়ের অভ্যন্তরে তৈরি হয়। পরাগায়নের পর পুংজননকোষ ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে নিষেক ঘটায়। নিষিক্তকরণ প্রক্রিয়া গর্ভাশয়ে বিশেষ উদ্দীপনার মাধ্যমে ফল সৃষ্টি করে এবং নিষিক্ত ডিম্বাণু বীজে পরিণত হয়। যা ফলের অভ্যন্তরে অবস্থান করে। পরিপক্ব ফল থেকে সংগৃহীত বীজ নির্দিষ্ট সময় পর বপন করলে তা থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। এভাবে উদ্ভিদের প্রজনন সম্পন্ন হয়ে থাকে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
M ও N মিলনের ফলে সৃষ্ট প্রক্রিয়াটি উদ্দীপকের P জগতে কী রকম গুরুত্ব …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর