উদ্ভিদের বংশ রক্ষায় চিত্র-P এর [গণিত] ও [গণিত] এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-P তে [গণিত] ও [গণিত] চিহ্নিত অংশ দুটি হলো যথাক্রমে গর্ভাশয় ও পরাগধানী। পরাগধানী ও গর্ভাশয় সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে উদ্ভিদের বংশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে তা বিশ্লেষণ করা হলো- উদ্ভিদের জনন কাজে ফুলের পরাগধানী ও গর্ভাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুলের এ দুটি অংশ ছাড়া উদ্ভিদ জননকার্য সম্পন্ন করতে পারে না। কারণ প্রজননের পূর্বশর্ত হলো নিষেক প্রক্রিয়া আর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য অবশ্যই পুংজনন কোষ ও স্ত্রী জননকোষের মিলনের প্রয়োজন। এক্ষেত্রে ফুলের পরাগধানীতে তৈরি পরাগরেণুর অভ্যন্তরে তৈরি হয় পুংজনন কোষ। অন্যদিকে ফুলের গর্ভাশয়ের অভ্যন্তরে স্ত্রীজননকোষ অর্থাৎ ডিম্বাণু তৈরি হয়। ফুলে পরাগায়নের ফলে পুংজনন কোষ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক ঘটায়। নিষিক্তকরণ প্রক্রিয়া শেষে ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়ায় গর্ভাশয় ধীরে ধীরে ফলে এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়। এরপর পরিপক্ব ফল থেকে বীজ সংগ্রহ করে সেগুলো বপন করলে নতুন চারা উদ্ভিদের জন্ম হয় এবং উদ্ভিদের বংশবিস্তার ঘটে। অতএব পুংস্তবকের পরাগধানী ও স্ত্রীস্তবকের ডিম্বকের পারস্পরিক সংশ্লিষ্টতার মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তার অব্যাহত থাকে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্ভিদের বংশ রক্ষায় চিত্র-P এর ও এর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর