চিত্র-Q দ্বারা সংক্রমিত রোগের কারণ ও লক্ষণগুলো উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে চিত্র-Q হলো HIV ভাইরাস। HIV ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ হলো এইডস। এইডস রোগের কারণ ও লক্ষণগুলো নিচে উল্লেখ করা হলো-এইডস রোগের কারণ: ১. এইডস আক্রান্ত পুরুষ বা মহিলার সাথে অনিরাপদ যৌনমিলনের মাধ্যমে এ রোগ হয়।২. এইডস রোগে আক্রান্ত রোগীর রক্ত সুস্থ ব্যক্তির দেহে সঞ্চালন করলে এইডস রোগ হয়। ৩. আক্রান্ত মায়ের গর্ভের সন্তান এইডস রোগে আক্রান্ত হতে পারে। এ রোগে আক্রান্ত মায়ের দুধ শিশু পান করলে সে শিশুও এইডসে আক্রান্ত হতে পারে।8. HIV জীবাণুযুক্ত ইনজেকশনের সিরিঞ্জ, সুচ, দন্ত চিকিৎসার যন্ত্রপাতি এবং অপারেশনের যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমেও সুস্থ ব্যক্তি, এ রোগে আক্রান্ত হতে পারে।৫. এইডসে আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে এ রোগ সংক্রমিত হয়। এইডস রোগের লক্ষণ: ১. দ্রুত রোগীর ওজন কমতে থাকে।২. এক মাসেরও বেশি সময়ব্যাপী একটানা জ্বর থাকে অথবা জ্বর জ্বর ভাব দেখা দেয়।৩. এক মাস বা তারও বেশি সময় ধরে পাতলা পায়খানা হয়।৪. অনেক দিন ধরে শুকনো কাশি হতে থাকে।৫. ঘাড় এবং বগলে ব্যথা অনুভব হয়, মুখমণ্ডল খসখসে হয়ে যায়।৬. মুখমণ্ডল, চোখের পাতা, নাক ইত্যাদি অঙ্গ হঠাৎ ফুলে যায় এবং সহজে এই ফোলা কমে না।৭. সারা দেহে চুলকানি হয়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
চিত্র-Q দ্বারা সংক্রমিত রোগের কারণ ও লক্ষণগুলো উল্লেখ কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর