'M [গণিত] ও 'N [গণিত] প্রক্রিয়ার মধ্যে 'একটিতে বৈশিষ্ট্যের পরিবর্তন - হলেও অন্যটিতে পরিবর্তন হয় না- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'M [গণিত] ও 'N [গণিত] দ্বারা স্বপরাগায়ন ও পর-পরাগায়ন প্রক্রিয়াকে বুঝানো হয়েছে। এদের মধ্যে পর-পরাগায়নে বৈশিষ্ট্যের পরিবর্তন হলেও স্বপরাগায়নে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না।নিচে তা বিশ্লেষণ করা হলো-একই ফুলে বা একই গাছের ভিন্ন দু'টি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্ব-পরাগায়ন বলে।স্ব-পরাগায়নের ফলে একই প্রজাতির নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। তাতে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন আসে না বলে প্রজাতিক গুণাগুণও অক্ষুন্ন থাকে। এভাবেই কোনো একটি প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে।অন্যদিকে, একই প্রজাতির দু'টি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটে তখন তাকে পর-পরাগায়ন বলে।পর-পরাগায়নের ফলে নতুন চরিত্রের সৃষ্টি হয়, বীজের অঙ্কুরোদগমের হার বৃদ্ধি পায়, বীজ অধিক জীবনীশক্তি সম্পন্ন হয় ও নতুন প্রজাতির সৃষ্টি হয়। দু'টি ভিন্ন গুণসম্পন্ন গাছের মধ্যে পরাগায়ন ঘটে। তাই এর ফলে যে বীজ উৎপন্ন হয় তা নতুন গুণসম্পন্ন হয়। এ বীজ থেকে যে গাছ জন্মায় তাও নতুন গুণসম্পন্ন হয়। এ কারণে এসব গাছের নতুন ভ্যারাইটির সৃষ্টি হয়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
'M ও 'N প্রক্রিয়ার মধ্যে 'একটিতে বৈশিষ্ট্যের পরিবর্তন - হলেও অন্য…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর