'L [গণিত] ও 'M [গণিত] এর সংযোগের পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: উল্লেখিত চিত্রের খ ও গ হলো যথাক্রমে উদ্ভিদের পুংগ্যামেট (শুক্রাণু) ও স্ত্রীগ্যামেট (ডিম্বাণু)। পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট এর সংযোগের প্রক্রিয়াকে বলা হয় নিষেক। নিচে নিষেকের পরিণতি বিশ্লেষণ করা হলো-নিষেকের পরে ফুলের গর্ভাশয় ফলে এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়। নিষেকের সময় পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়ে যে জাইগোট (2n) উৎপন্ন করে এবং তা বিভাজিত হয়। এর প্রথম বিভাজনে দুইটি কোষ সৃষ্টি হয়। একইসাথে সস্যের পরিস্ফুটনও ঘটতে শুরু করে। জাইগেটের বিভাজন অনুপ্রস্থে ঘটে। ডিম্বকরন্দ্রের দিকের কোষকে ভিত্তি কোষ এবং ভূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে এপিক্যাল কোষ বলা হয়। একইসাথে এ কোষ দুটির বিভাজন চলতে থাকে। ধীরে ধীরে এপিক্যাল কোষটি একটি ভূণে পরিণত হয়। একই সাথে ভিত্তিকোষ থেকে ভূণধারক গঠন করে। ক্রমশ বীজপত্র, ভূণমূল এবং ভূণকাণ্ডের সৃষ্টি হয়। ক্রমান্বয়ে গৌণ নিউক্লিয়াসটি সস্যটিস্যু উৎপন্ন করে। এই সস্য টিস্যুগুলো ট্রিপ্লয়েড অর্থাৎ এর নিউক্লিয়াসে 3n সংখ্যক ক্রোমোজোম থাকে। সস্য একটি গুরুত্বপূর্ণ টিস্যু কারণ এতে বিকাশমান ভূণের জন্য খাদ্য মজুদ থাকে। প্রাথমিক সস্য নিউক্লিয়াস বার বার বিভাজনের মাধ্যমে ভূণথলিতে ভ্রূণ ছাড়া অবশিষ্ট স্থান পূর্ণ করে থাকে। বীজের ভেতরেই এই ভ্রুণ অবস্থান করে। পরিণত অবস্থায় ডিম্বকটি সস্য ও ভূণসহ বীজে পরিণত হয়। এ বীজ উপযুক্ত পরিবেশে অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইটের সৃষ্টি করে। মূলত নিষেকের পরে অনেকগুলো রূপান্তরের মাধ্যমে ডিম্বকটি বীজে ও গর্ভাশয়টি ফলে পরিণত হয়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
'L ও 'M এর সংযোগের পরিণতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর