ফল ও বীজ সৃষ্টিতে উদ্দীপকের চিত্র [গণিত] চিত্র [গণিত] এর উপর নির্ভরশীল - উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে চিত্র [গণিত] হলো পুংগ্যামেটোফাইট, যা পুংগ্যামেট উৎপন্ন করে এবং চিত্র [গণিত] হলো স্ত্রীগ্যামেটোফাইট বা ডিম্বাণু বহনকারী অংশ, যেখান থেকে বীজ ও ফল গঠিত হয়। ফল ও বীজ সৃষ্টিতে স্ত্রীগ্যামেটোফাইট পুংগ্যামেটোফাইট এর উপর নির্ভরশীল। নিচে তা বিশ্লেষণ করা হলো- ফল ও বীজ সৃষ্টির পূর্বশর্ত হলো নিষেক প্রক্রিয়া আর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য অবশ্যই পুংজনন কোষ ও স্ত্রী জননকোষের মিলনের প্রয়োজন। এক্ষেত্রে ফুলের পরাগধানীতে তৈরি পরাগরেণুর অভ্যন্তরে তৈরি হয় পুংজনন কোষ। অন্যদিকে ফুলের গর্ভাশয়ের অভ্যন্তরে স্ত্রীজননকোষ অর্থাৎ ডিম্বাণু তৈরি হয়। ফুলে পরাগায়নের ফলে পুংজনন কোষ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক ঘটায়। নিষিক্তকরণ প্রক্রিয়া শেষে ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়ায় গর্ভাশয় ধীরে ধীরে ফলে এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়। এরপর পরিপক্ব ফল থেকে বীজ সংগ্রহ করে সেগুলো বপন করলে নতুন চারা উদ্ভিদের জন্ম হয় এবং উদ্ভিদের বংশবিস্তার ঘটে। অতএব, পুংগ্যামেটোফাইট ও স্ত্রীগ্যামেটোফাইট পারস্পরিক সংশ্লিষ্টতার মাধ্যমে ফল ও বীজ সৃষ্টি তথা উদ্ভিদের বংশবিস্তার অব্যাহত থাকে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
ফল ও বীজ সৃষ্টিতে উদ্দীপকের চিত্র চিত্র এর উপর নির্ভরশীল - উক্তিট…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর