M চিত্রে সংঘটিত আন্তঃক্রিয়াটি ব্যাখ্যা কর।
উত্তর: M চিত্রে শিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউলকে দেখানো হয়েছে।এখানে সংঘটিত আন্তঃক্রিয়াটি ধনাত্মক আন্তঃক্রিয়া। নিচে তা ব্যাখ্যা করা হলো-যে আন্তঃসম্পর্কে দুটি জীবের একটি অন্যটিকে সহায়তা করে, তাকে ধনাত্মক আন্তঃক্রিয়া বলে। লাভজনক এ আন্তঃক্রিয়ার একটি ধরন হলো মিউচুয়ালিজম।সহযোগীদের উভয়ই একে অন্যের দ্বারা উপকৃত হলে তাকে মিউচুয়ালিজম বলে। যেমন- মৌমাছি, প্রজাপতি, পোকামাকড় প্রভৃতি ফুলের মধু আহরণের জন্য ফুলে ফুলে উড়ে বেড়ায় এবং বিনিময়ে ফুলের পরাগায়ন ঘটে। উদ্দীপকের প্রদর্শিত আন্তঃক্রিয়ায় রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিমজাতীয় উদ্ভিদের (Leguminous plant) শিকড়ে অবস্থান করে গুটি (Nodule) তৈরি করে এবং বায়বীয় নাইট্রোজেনকে সেখানে সংবন্ধন করে। ব্যাকটেরিয়া এই নাইট্রোজেন সহযোগী শিম উদ্ভিদকে সরবরাহ করে এবং বিনিময়ে সহযোগী উদ্ভিদ থেকে শর্করাজাতীয় খাদ্য পেয়ে থাকে। তাই, শিমজাতীয় উদ্ভিদ ও রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার আন্তঃক্রিয়া পারস্পরিক সহায়তামূলক সম্পর্ক বা মিউচুয়ালিজমের একটি উদাহরণ।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
M চিত্রে সংঘটিত আন্তঃক্রিয়াটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর