উদ্দীপকের P ও Q তে উৎপন্ন গ্যামেট দুইটির মিলন উদ্ভিদকুলকে টিকিয়ে রেখেছে- বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রের P ও Q দ্বারা পুংগ্যামেট (n) ও স্ত্রীগ্যামেটকে (n) বোঝানো হয়েছে। পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন হলো নিষেক। এ নিষেক প্রক্রিয়া জীবজগতকে টিকিয়ে রেখেছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-উদ্ভিদের উপর সমস্ত প্রাণিকূল নির্ভরশীল। কারণ পৃথিবীর সকল প্রাণীই খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রকৃতিতে উদ্ভিদ টিকে না থাকলে প্রাণিকুলের অস্তিত্বও বিলীন হয়ে যাবে। আমরা জানি, উদ্ভিদের বিশেষ করে সপুষ্পক উদ্ভিদের টিকে থাকা নির্ভর করে বীজের উপর। আবার নিষেকের পর নিষিক্ত ডিম্বকই ধীরে ধীরে বীজে পরিণত হয় এবং গর্ভাশয় ফলে পরিণত হয়। ফলের পরিপক্ক বীজ অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদের জন্ম দেয় এবং উদ্ভিদকুলকে রক্ষা করে। আবার পরিবেশে উদ্ভিদকুল টিকে থাকলে প্রাণিকুলও টিকে থাকবে। কারণ প্রাণীরা সকল খাদ্য উদ্ভিদের মাধ্যমেই পেয়ে থাকে। বিভিন্ন ধরনের ফল, বীজ প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আবার উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে পরিবেশে CO2 ও O2 এর ভারসাম্য রক্ষা করে, যা প্রাণিকুলকে রক্ষা করতে প্রত্যক্ষ ভূমিকা রাখে।তাই বলা যায়, পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন জীবজতকে টিকিয়ে রেখেছে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের P ও Q তে উৎপন্ন গ্যামেট দুইটির মিলন উদ্ভিদকুলকে টিকিয়ে রে…
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর