[গণিত] ও [গণিত] উভয় প্রক্রিয়ারই সুবিধা ও অসুবিধা রয়েছে-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে প্রদর্শিত [গণিত] ও [গণিত] প্রক্রিয়া দুটি হলো যথাক্রমে স্ব-পরাগায়ন এবং পর-পরাগায়ন। স্ব-পরাগায়ন এবং পর-পরাগায়নের বেশ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। নিচে উভয় প্রক্রিয়ার সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করা হলো-সুবিধা : স্ব-পরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় কম হয়। এ ধরনের পরাগায়নের জন্য বাহকের উপর নির্ভর করতে হয় না এবং পরাগায়ন নিশ্চিত হয়। স্ব-পরাগায়নের ফলে নতুন উদ্ভিদে বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে না, ফলে এ পরাগায়নের মাধ্যমে কোনো প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় রাখা সম্ভব। অন্যদিকে পর-পরাগায়নের ফলে নতুন চরিত্রের সৃষ্টি হয়, বীজের অঙ্কুরোদগমের হার বৃদ্ধি পায়, বীজ অধিক জীবনীশক্তি সম্পন্ন হয় এবং নতুন প্রজাতির সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় সৃষ্ট নতুন উদ্ভিদর অভিযোজন ক্ষমতা অনেক বেশি হয়।অসুবিধা : স্ব-পরাগায়নের ফলে সৃষ্ট বীজের জীবনীশক্তি কম হয়। এ ধরনের পরাগায়নের ফলে নতুন প্রজন্মের উদ্ভিদে অভিযোজন ক্ষমতা কমে যায় এবং দ্রুত কোনো প্রজাতির বিলুপ্ত ঘটতে পারে। অপরদিকে পর-পরাগায়ন বাহক নির্ভর প্রক্রিয়া হওয়ায় পরাগায়নের নিশ্চয়তা থাকে না, এতে প্রচুর পরাগরেণুর অপচয় ঘটে। পর-পরাগায়নে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
ও উভয় প্রক্রিয়ারই সুবিধা ও অসুবিধা রয়েছে-বিশ্লেষণ কর।
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর