চিত্রের B থেকে জননকোষ সৃষ্টির প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রের B অংশটি হলো পরাগধানী। পরাগধানীতে পুংজনন কোষ তথা পুংগ্যামেট সৃষ্টি হয়। নিচে পুংগ্যামেট সৃষ্টির প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা করা হলো-পরাগরেণু পুংগ্যামেট সৃষ্টির প্রথম কোষ। প্রথম দিকে পরাগরেণুতে একটি নিউক্লিয়াস থাকে, পরে এ নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুইটি অসম নিউক্লিয়াস সৃষ্টি করে। এদের বড়টিকে নালি নিউক্লিয়াস এবং ছোটটিকে জনন নিউক্লিয়াস বলে। সাধারণত এই দুই নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থায় পরাগরেণু পরাগধানী থেকে বের হয়ে আসে ও পরাগায়ন ঘটে।এরপর পরাগরেণুর জার্মপোর বৃদ্ধি পেয়ে নালি সৃষ্টি করে, এ নালিকে পরাগনালি বা পোলেন টিউব বলে। পরাগরেণুর মধ্যে জনন নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুইটি পুংগ্যামেট বা শুক্রাণু সৃষ্টি করে। পরাগনালির ভিতরে প্রথমে নালি নিউক্লিয়াস প্রবেশ করে এবং পরে জনন নিউক্লিয়াস বা এর থেকে সৃষ্ট পুংগ্যামেট প্রবেশ করে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
চিত্রের B থেকে জননকোষ সৃষ্টির প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা কর।
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর