ভূণের বৃদ্ধি ও সুষ্ঠু বিকাশে উল্লিখিত অঙ্গের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উল্লিখিত যে অঙ্গটির কথা বলা হয়েছে তা হলো অমরা। ভূণের বিকাশে অমরার গুরুত্ব অপরিসীম।দৈহিক সম্পর্কের মাধ্যমে পুরুষের শুক্রাণু স্ত্রী প্রজনন অঙ্গে প্রবেশ করে। পরিণত শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে জাইগোট উৎপন্ন হয়। নিষিক্ত ডিম্বাণু ধীরে ধীরে ডিম্বনালি থেকে জরায়ুর দিকে অগ্রসর হয়। জাইগোটের কোষ বিভাজনকে ক্লিভেজ বলে এবং ভূণ গঠন শুরু হয়। এরপর ধীরে ধীরে জরায়ু প্রাচীরে ভূণ সংযুক্ত ও বিকশিত হয়। এটি জরায়ুর সাথে যে নালির মাধ্যমে সংযুক্ত থাকে তাকে অমরা বলে। জরায়ুতে পৌঁছানোর ৪-৫ দিনের মধ্যে সংস্থাপন সম্পন্ন হয়। এভাবে ভ্রূণ ও মাতৃজরায়ুর অন্তঃস্তরের মধ্যে একটি অবিচ্ছেদ্য অস্থায়ী অঙ্গ তৈরি হয়। অমরার সাহায্যে ভূণ জরায়ু গাত্রে সংস্থাপিত হয়। খাদ্য অমরার মাধ্যমে পরিবহণ হয়। অমরা অনেকটা ফুসফুসের মতো কাজ করে। মায়ের রক্ত থেকে O₂ ও ভ্রূণ হতে CO₂ এর বিনিময় ঘটে। এছাড়া এর সাহায্যে ভ্রূণে উৎপন্ন বর্জ্যও অপসারিত হয়।তাই বলা যায়, ভূণের বৃদ্ধিতে অমরার গুরুত্ব অপরিসীম।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
ভূণের বৃদ্ধি ও সুষ্ঠু বিকাশে উল্লিখিত অঙ্গের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর