উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার ধারাবাহিক পরিবর্তন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ধারাবাহিক পরিবর্তন বলতে ভূণের বৃদ্ধি ও বিকাশকে আলোকপাত করা হয়েছে। ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয়। কিছু পরিবর্তন ও পরিবর্ধনের মাধ্যমে জাইগোট শেষ পর্যায়ে পূর্ণাঙ্গ ফিটাসে পরিণত হয়। নিচে তা বর্ণনা করা হলো-- নিষেকের পর যে ডিপ্লয়েড জাইগোট কোষ সৃষ্টি হয় তা ৩৬ ঘণ্টা পর প্রথমে বিভাজিত হয়ে দু'কোষ বিশিষ্ট গঠন সৃষ্টি করে।- পরবর্তীতে ৭১ ঘণ্টা পর একটি বলের মতো গঠন তৈরি করে একে ব্লাস্টুলা বলে।- চার সপ্তাহ পরে এগুলো ভূণে রূপ নেয় এবং প্রায় পাঁচ সপ্তাহ পরে ভূণের বৃদ্ধি চলতে থাকে এবং হাত ও পায়ের গঠন শুরু হয়।- প্রায় ৮ সপ্তাহ পরে ভূণের কিছু বিকাশ ঘটে এবং অঙ্গগুলো ছোট আকারে থাকে। ভূণের কিছু বিকাশ ঘটে এবং অঙ্গগুলো ছোট আকারে থাকে। ভূণের এ অবস্থাকে ফিটাস বলে।- ২৮ সপ্তাহ পরে ফিটাস পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়। এরপর ৩৮ সপ্তাহ পরে পূর্ণাঙ্গ ফিটাস ভূমিষ্ট হওয়ার উপযুক্ত হয়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার ধারাবাহিক পরিবর্তন বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর