প্রজাতির অস্তিত্ব রক্ষায় 'S [গণিত] এবং 'R [গণিত] এ সংঘটিত পরাগায়নের মধ্যে কোনটি অধিক কার্যকরী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের S ও R দ্বারা যথাক্রমে জবা ও পেঁপে উদ্ভিদকে বোঝানো হয়েছে। জবা সহবাসী উদ্ভিদ হলেও পেঁপে ভিন্নবাসী উদ্ভিদ। ফলে জবা ও পেঁপে উদ্ভিদে যথাক্রমে স্ব-পরাগায়ন ও পর-পরাগায়ন সংঘটিত হয়। প্রজাতির অস্তিত্ব রক্ষায় স্ব-পরাগায়নের চেয়ে পর-পরাগায়ন অধিক কার্যকরী। নিচে তা বিশ্লেষণ করা হলো-স্ব-পরাগায়নে নতুন বা ভিন্ন কোনো বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে না। এর ফলে যে নতুন উদ্ভিদ উৎপন্ন হয় তাতে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন আসে না। এতে নতুন উৎপন্ন উদ্ভিদ কম জীবনীশক্তি সম্পন্ন হয়। ফলে নতুন সৃষ্ট উদ্ভিদের অভিযোজন ক্ষমতা কমে যাওয়ায় তা ভিন্ন বা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সমস্যার সম্মুখীন হয় এবং একসময় এরূপ পরিবেশে উক্ত প্রজাতির বিলুপ্তিও ঘটতে পারে।অন্যদিকে, পর-পরাগায়নে দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন ঘটে বলে এতে নতুন ও ভিন্ন বৈশিষ্ট্য বা গুণের সংমিশ্রণ ঘটে। এর ফলে যে বীজ উৎপন্ন হয় তা অধিক জীবনীশক্তি সম্পন্ন হয় এবং এ বীজ থেকে সৃষ্ট উদ্ভিদ নতুন ও ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন হওয়ায় পরিবর্তিত বা প্রতিকূল পরবেশে সহজেই খাপ খাইয়ে বেঁচে থাকতে পারে।তাই বলা যায়, প্রকৃতিতে প্রতিকূল বা ভিন্ন পরিবেশে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে বা উদ্ভিদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে 'R [গণিত] -এ সংঘটিত পরাগায়ন বা পর-পরাগায়ন অধিক কার্যকরী।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
প্রজাতির অস্তিত্ব রক্ষায় 'S এবং 'R এ সংঘটিত পরাগায়নের মধ্যে কোনটি…
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর