হিসাবের গরমিল অনুসন্ধানের জন্য কোন ধরনের সংগঠন কাঠামো গঠন করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: হিসাবের গরমিল অনুসন্ধানের জন্য কমিটি সংগঠন কাঠামো গঠন করা হয়েছে। কতিপয় ব্যক্তির উপর বিশেষ কোন কাজের বা সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অর্পণ করে যে সংগঠন তাকে কমিটি সংগঠন বলে। কমিটিকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। যেমন -টিম, বোর্ড, পর্ষদ কমিশন, কাউন্সিল, ইউনিট ইত্যাদি। কাজ সম্পাদনের জন্য কমিটির সদস্যরা নিজেদের মধ্যে মতামত বিনিময় করেন। শুধু কমিটির দায়িত্ব পালন ই এর কোন সদস্যের মুখ্য কাজ নয়। প্রত্যেক সদস্য নিজ নিজ প্রাতিষ্ঠানিক দায়িত্বে নিয়োজিত থাকেন যা তাদের প্রধান কাজ। সাধারণত জরুরী বা বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য। কমিটি গঠন করা হয়। কমিটির স্থায়িত্ব সাধারণত অল্পসময়ের জন্য হয়ে থাকে। কোন বিশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিটির সব সদস্য পারস্পরিক আলাপ আলোচনা এবং বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে চেষ্টা করেন। উদ্দীপকে জাহারা ফুডস লি.এর গুদামে রাখা পণ্যের হিসাবে গরমিল থাকায় সাধারণ ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক কে প্রদান করে তিন সদস্যের দলকে কারণ অনুসন্ধান করে তিন দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দিলেন। এই থেকে বোঝা যায় যে তিনি হিসাবের গড়মিল অনুসন্ধানের জন্য কমিটির সংগঠন কাঠামো গঠন করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
হিসাবের গরমিল অনুসন্ধানের জন্য কোন ধরনের সংগঠন কাঠামো গঠন করা হয়েছ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর