উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতিতে স্থায়ী নিয়োগ প্রত্যাশী নতুন কর্মীকে কারও অধীনে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের সাথে সম্পৃক্ত রেখে হাতে- কলমে কাজ শেখানো ও দক্ষতা বৃদ্ধির প্রয়াস চালানো হয়। এ পদ্ধতি অনুযায়ী কোনো ব্যক্তি স্বল্পমেয়াদে একটা প্রতিষ্ঠানে শিক্ষানবিশ কর্মী হিসেবে প্রশিক্ষণ লাভ করেন। উদ্দীপকে খালিদ হাসান নর্থ-সাউথ মটরস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় কর্মীর শূন্য পদ পূরণের জন্য দক্ষ ও যোগ্য কর্মী নির্বাচনের জন্য তিনি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। তবে নির্বাচিত কর্মীদেরকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ছয় মাসের প্রশিক্ষণ শেষে তিনি স্থায়ীভাবে নিয়োগ দেন। তাই বলা যায়, তিনি প্রতিষ্ঠানে শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছ…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর