মি. রাতুলের নতুন পরিকল্পনার ক্ষেত্রে কার্যকর সমন্বয়ের কোন পূর্বশর্তটি থাকা আবশ্যক? তোমার মতামত দাও।
উত্তর: মি. রাতুলের নতুন পরিকল্পনার ক্ষেত্রে কার্যকর সমন্বয়ের স্বতঃস্ফূর্ত সমন্বয় পূর্বশর্তটি থাকা আবশ্যক। প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপ-বিভাগের কাজে স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে একের সাথে অন্যের সমন্বয়সাধনের রীতি গড়ে ওঠাই হলো স্বতঃস্ফূর্ত সমন্বয়। বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে এরূপ সমন্বয়ের প্রবণতা থাকাও উত্তম সমন্বয়ের জন্য অপরিহার্য। উদ্দীপকের প্রতিষ্ঠানের প্রধান মি. রাতুল তার প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্নভাবে ভাগ করেন। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিজের কাজে রেখে দেওয়ায় বিভাগীয় প্রধানগণ কোনো সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারছেন না। ফলে প্রতিটি বিভাগ যার যার মতো করে কাজ করছে। এতে প্রতিষ্ঠানটির বিক্রয় প্রতিযোগী প্রতিষ্ঠানের চেয়ে কমে যায়। যার ফলশ্রুতিতে মি. রাতুল প্রতিষ্ঠানের জন্য নতুন পরিকল্পনা গ্রহণের চিন্তা করছেন। মি. রাতুলের নতুন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে কার্যকর সমন্বয়ের স্বতঃস্ফূর্ত সমন্বয় পূর্বশর্তটি থাকা আবশ্যক। কেননা স্বতঃস্ফূর্ত সমন্বয় একটি প্রতিষ্ঠানের উন্নয়নের মূল চালিকাশক্তি। এর মাধ্যমে বিভিন্ন বিভাগের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। ফলে কর্মীরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কার্য সম্পাদন করবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতেও যেহেতু স্বতঃস্ফূর্ত সমন্বয়ের অভাবের কারণে প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে বিক্রয় কমে যাচ্ছে। তাই প্রতিষ্ঠানের মধ্যে মি. রাতুলের স্বতঃস্ফূর্ত সমন্বয় বিষয়টি নিশ্চিত করা দরকার।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. রাতুলের নতুন পরিকল্পনার ক্ষেত্রে কার্যকর সমন্বয়ের কোন পূর্বশর্ত…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর