গ্যাসকো কোম্পানির বিশৃঙ্খলা দূর করতে তোমার পরামর্শ প্রদান করো
উত্তর: গ্যাসকো কোম্পানির বিশৃঙ্খলা দূর করার জন্য ভাষাগত প্রতিবন্ধকতা দূর করা উচিত। ভাষার ভিন্নতা মানব সমাজে একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। একেক স্থানের ভাষা ভিন্ন অর্থ বহন করতে পারে। ভাষার এ ভিন্নতা থেকে যোগাযোগে যে বাধার সৃষ্টি হয়, তাকে যোগাযোগের ক্ষেত্রে ভাষাগত প্রতিবন্ধকতা হিসেবে গণ্য করা হয়। উদ্দীপকে মি. জিয়াং গ্যাসকো কোম্পানিতে ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের নির্দেশ দানের ক্ষেত্রে দুর্বোধ্য ইংরেজি ভাষা ব্যবহার করেন। ফলে কর্মীদের তার ভাষা বুঝতে কষ্ট হয় এবং যেকোনো নির্দেশ দ্রুত পালন করা কঠিন হয়ে পড়ে। এতে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যোগাযোগের অন্যতম প্রধান বাহন হলো ভাষা। কার্যকর যোগাযোগের ক্ষেত্রে ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে গিয়ে অনেক সময় ভাষাগত ত্রুটি-বিচ্যুতির কারণে সমস্যা দেখা দেয়। উদ্দীপকে প্রতিষ্ঠানটিতেও তা-ই হয়েছে। মি. জিয়াং-এর দুর্বোধ্য ইংরেজি ভাষা কর্মীরা বোঝে না। ফলে তারা দ্রুততার সাথে কাজও করতে পারে না। এতে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই আমি মনে করি মি. জিয়ং যদি সহজ সরল ইংরেজি ভাষা ব্যবহার করে, তাহলে কর্মীদের তা বুঝতে কষ্ট হবে না। এবং তারা খুব স্বাচ্ছন্দ্যে কাজ করবে। সুতরাং, এ ভাষাগত প্রতিবন্ধতা দূর করা খুব জরুরি।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
গ্যাসকো কোম্পানির বিশৃঙ্খলা দূর করতে তোমার পরামর্শ প্রদান করো
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর