সমন্বয়ের কোন নীতির ব্যত্যয় ঘটায় মি. রাতুলের প্রতিষ্ঠানের বিক্রয় হ্রাস পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: সমন্বয়ের দলীয় সমঝোতার নীতির ব্যত্যয় ঘটায় মি. রাতুলের প্রতিষ্ঠানের বিক্রয় হ্রাস পেয়েছে। দলীয় সমঝোতার নীতি অনুযায়ী প্রতিটি ব্যক্তি, দল ও উপদল বিভাগ ও উপ-বিভাগ যার যার মতো না চলে দলীয় সমঝোতা অনুযায়ী বা মিলে- মিশে চলেন। দলীয় প্রচেষ্টাকে সমন্বিত করা গেলে যেকোনো জটিল কাজ সহজেই সম্পাদন করা যায়। উদ্দীপকে দেখা যায় মি. রাতুল তার প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভাগ অনুযায়ী (যেমন: ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, অর্থ বিভাগ, উৎপাদন বিভাগ) ভাগ করেছেন। কিন্তু প্রতিটি বিভাগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তিনি তার হাতে রেখে দিয়েছেন। ফলে বিভাগীয় ব্যবস্থাপকরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারায় যার যেমন খুশি কাজ করছেন। তাই বলা যায়, প্রতিষ্ঠানে সমন্বয়ের দলীয় সমঝোতার নীতির ব্যত্যয় ঘটেছে এবং এতে প্রতিষ্ঠানের বিক্রয় হ্রাস পেয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সমন্বয়ের কোন নীতির ব্যত্যয় ঘটায় মি. রাতুলের প্রতিষ্ঠানের বিক্রয় হ্র…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর