উদ্দীপকে বর্ণিত নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দীপিতা এন্টারপ্রাইজ কর্তৃক: গৃহীত পদক্ষেপ যথেষ্ট – তুমি কি একমত? নিয়ন্ত্রণ প্রক্রিয়ার আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দীপিতা এন্টারপ্রাইজ কর্তৃক গৃহীত পদক্ষেপ সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ। নিয়ন্ত্রণ প্রক্রিয়া সর্বশেষ হলো সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ। এই পর্যায়ে চিহ্নিত বিচ্যুতি বা ভুল ত্রুটি সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। যেসব কারণে ভুল ত্রুটি বা বিচ্যুতি হয়েছে সেসব কারণ দূর করার জন্য ব্যবস্থা নিতে হয়। প্রয়োজনে পরিকল্পনা কে নতুন করে সাজাতে হয়। এই পর্যায়ের নতুন পরিকল্পনা তৈরীর প্রয়োজনও হতে পারে পাশাপাশি সংগঠিতকরণ, কর্মীসংস্থান,সমন্বয়সাধন, প্রেষণা এমনকি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ও পরিবর্তন এর প্রয়োজন হতে পারে। উদ্দীপকে দীপিকা এন্টারপ্রাইজের বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ না হলে অনুসন্ধান এর মাধ্যমে জানা যায় দুইজন কর্মীর কাছ ছেড়ে চলে যাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। তাই তারা আরও দুইজন বিক্রয় কর্মী নিয়োগ দেয়। এবং বিক্রয় কর্মীর জন্য লক্ষ্য নির্ধারিত লক্ষ্যমাত্রার অতিরিক্ত বিক্রয়ের উপর ১% কমিশন দেওয়ার ঘোষণা করে। দীপিকা এন্টারপ্রাইজের এই কাজের মাধ্যমে নিয়ন্ত্রণের সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। দীপিতা এন্টারপ্রাইজ এর এই কাজের মাধ্যমে বিচ্যুতি নির্ণয় করে তার জন্য সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করে। যার ফলে লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। তাই বলা যায় উদ্দীপকে নির্ধারিত মাত্রার লক্ষ্য অর্জনে দীপিতা এন্টারপ্রাইজ কর্তৃক গৃহীত পদক্ষেপ যথেষ্ট।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দীপিতা এন্টারপ্রাইজ ক…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর