উদ্দীপকে প্রধান নির্বাহীর কাজকে ব্যবস্থাপনার কোন কাজের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রধান নির্বাহীর কাজে ব্যবস্থাপনার কর্মীসংস্থানের কাজের প্রতি ইঙ্গিত করা হয়েছে।কর্মীসংস্থান বলতে কর্মী সংগ্রহের পাশাপাশি কর্মী নির্বাচন, নিয়োগ, উন্নয়ন, মূল্যায়ন, পদোন্নতি ও অবসান সংক্রান্ত যাবতীয় কাজকেই বোঝায়। প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, কাঁচামাল, মূলধনসহ যাবতীয় উপকরণে সর্বোচ্চ ব্যবহার নির্ভর করে দক্ষ কর্মীদের উপর। তাই কর্মীসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠান উপযুক্ত ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার চেষ্টা করে। কর্মীদের উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করাও কর্মীসংস্থানের অন্তর্ভুক্ত। উদ্দীপকে আমরা দেখতে পাই, মুগ্ধ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এ মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপক ও সুপারভাইজার এর দুটি পদ শূন্য রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সুপারিশ এ দুটি পদের দুইজন লোক নিয়োগ করা হয়। এখানে কর্মী নিয়োগের কাজ করা হয়েছে যা কর্মীসংস্থানের অন্তর্ভুক্ত। তাই বলা যায় যে উদ্দীপকের প্রধান নির্বাহীর কাজকে ব্যবস্থাপনা কর্মীসংস্থানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রধান নির্বাহীর কাজকে ব্যবস্থাপনার কোন কাজের প্রতি ইঙ্গিত…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর