উদ্দীপকে প্রধান নির্বাহীর কাজে ব্যবস্থাপনার কর্মীসংস্থানের কাজের প্রতি ইঙ্গিত করা হয়েছে।কর্মীসংস্থান বলতে কর্মী সংগ্রহের পাশাপাশি কর্মী নির্বাচন, নিয়োগ, উন্নয়ন, মূল্যায়ন, পদোন্নতি ও অবসান সংক্রান্ত যাবতীয় কাজকেই বোঝায়। প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, কাঁচামাল, মূলধনসহ যাবতীয় উপকরণে সর্বোচ্চ ব্যবহার নির্ভর করে দক্ষ কর্মীদের উপর। তাই কর্মীসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠান উপযুক্ত ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার চেষ্টা করে। কর্মীদের উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করাও কর্মীসংস্থানের অন্তর্ভুক্ত। উদ্দীপকে আমরা দেখতে পাই, মুগ্ধ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এ মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপক ও সুপারভাইজার এর দুটি পদ শূন্য রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সুপারিশ এ দুটি পদের দুইজন লোক নিয়োগ করা হয়। এখানে কর্মী নিয়োগের কাজ করা হয়েছে যা কর্মীসংস্থানের অন্তর্ভুক্ত। তাই বলা যায় যে উদ্দীপকের প্রধান নির্বাহীর কাজকে ব্যবস্থাপনা কর্মীসংস্থানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।