উদ্দীপকে কোন ধরনের প্রশিক্ষণ পদ্ধতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বক্তৃতা পদ্ধতিতে প্রশিক্ষণ পদ্ধতির কথা বলা হয়েছে। প্রশিক্ষনার্থীদের একত্র করে কোন বিষয়ের উপর বক্তৃতা দানের মাধ্যমে শিক্ষা দেওয়াকে বক্তৃতা পদ্ধতি বলে। প্রশিক্ষনার্থীদের মনে কোন প্রশ্ন থাকলে তা বক্তা বা প্রশিক্ষকের কাছ থেকে জেনে নিতে পারেন। বিশেষ কোনো ঘটনা, ধারণা, নীতি, অভিব্যক্তি, তথ্য বা সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের লক্ষ্যে কর্মীদের এই ধরনের প্রশিক্ষণ দেওয়া অধিক কার্যকর হয়ে থাকে। এর মাধ্যমে স্বল্প সময়েই বিপুল সংখ্যক কর্মীকে প্রশিক্ষণ দেওয়া যায়। উদ্দীপকে জনাব জুমাইরাহ একটি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন যেখানে প্রশিক্ষক প্রশিক্ষনার্থীদের সামনে তার বক্তব্য উপস্থাপনের পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দেন। এইসব দেখে বোঝা যায় যে জনাব জুমাইরাহ এর প্রশিক্ষণ পদ্ধতি বক্তৃতা পদ্ধতি।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের প্রশিক্ষণ পদ্ধতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর