জনাব জুমাইরাহর নিয়োগের ধরনটি বিবেচনা করে উক্ত প্রশিক্ষণে তাঁর অংশগ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব জুমাইরাহর নিয়োগের ধরনটি হলো অস্থায়ী নিয়োগ। কর্মী নিয়োগ দুইভাবে হতে পারে স্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ। সাধারণত উপরের স্তরের কর্মীদের প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষানবিশ বা প্রশিক্ষণের সময় শেষ হলে কাজের দক্ষতার উপর ভিত্তি করে তাদের নিয়োগ স্থায়ী করা হয়ে থাকে। বক্তৃতা পদ্ধতিতে প্রশিক্ষণের ফলে প্রশিক্ষনার্থীদের দক্ষতা অর্জন সহজ হয়। তাই নিয়োগের সময় অস্থায়ী নিয়োগ হলেও দক্ষতা অর্জন করতে পারলে পরবর্তীতে স্থায়ী নিয়োগ দেওয়ার সম্ভাবনা থাকে। উদ্দীপকের জনাব জুমাইরাহকে ছয় মাসের জন্য একজন শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। এই সময় তিনি একটি বক্তৃতা পদ্ধতিতে প্রশিক্ষণ অংশগ্রহণ করেন। জনাব জুমাইরাহর এর নিয়োগ অস্থায়ীভাবে হলেও প্রশিক্ষণের মাধ্যমে তিনি যদি নিজেকে দক্ষ হিসেবে প্রমাণ করতে পারেন তবে তিনি স্থায়ীভাবে নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলা যায় যে জনাব জুমাইরাহর এর জন্য প্রশিক্ষণ অত্যন্ত যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব জুমাইরাহর নিয়োগের ধরনটি বিবেচনা করে উক্ত প্রশিক্ষণে তাঁর অংশগ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর