উদ্দীপকে বর্ণিত কোন প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে উত্তম? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব জাহিদ মুক্ত বা লাগামহীন নেতৃত্ব অনুসরণ করেন এবং জনাব আকবর গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা অধিনস্তদের সাথে আলাপ আলোচনা ও পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে কাজ পরিচালনা করেন। নেতা সম্পূর্ণ কর্তৃত্ব নিজের কাছে কুক্ষিগত না রেখে কিছু ক্ষেত্রে কর্তৃত্ব অধীনস্ত কর্মীদের দেন। গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা নিজেদের যোগ্য ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেতে সমর্থ হন। তাই কর্মীদের মধ্যে কার্য সন্তুষ্টি বাড়ে। অন্যদিকে মুক্ত নেতৃত্বে নেতা সদস্যদের উপর কাজের দায়িত্ব দিয়ে নিজে কর্ম বিমুখ থাকেন। তাদের সুস্পষ্ট কোন আদেশ নির্দেশ দেন না। কর্মীরা তাদের নিজের ইচ্ছামতো কাজ করেন। উদ্দীপকে জনাব জাহিদ মুক্ত বা লাগামহীন নেতৃত্ব চর্চা করেন। অফিসে নিজের খেয়ালখুশিমত আসেন এবং তার অধীনে কর্মীরা নিজেদের ইচ্ছামাফিক কাজকর্ম সম্পাদন করেন এবং জনাব আকবর কর্মীদের সাথে আলাপ-আলোচনা করে নিবিড় তত্ত্বাবধানে সফলতার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন। সদস্যরা সব প্রণোদিত ও পরিশ্রমী না হলে মুক্ত নেতৃত্ব ফলপ্রসু হয় না। এই ধরনের নেতৃত্বে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভেঙে যায়। ফলে নির্দিষ্ট সময়ে লক্ষ্যে পৌঁছানো যায় না। অন্যদিকে গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের মধ্যে কার্যসন্তুষ্টি থাকে। যার কারণে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও বাড়ে। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন অনেক সহজ হয়। তাই জনাব জাহিদের তুলনায় জনাব আকবরের নেতৃত্ব প্রতিষ্ঠা এর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে উত্তম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কোন প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর