গোল্ডেন জুট মিলস লি.' এ ব্যবস্থাপনার কোন নীতি অনুসৃত হয়েছে? - ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে গোল্ডেন জুট মিলস লি এর ব্যবস্থাপনায় কার্য বিভাজনের নীতি অনুসরণ করা হয়েছে। প্রতিষ্ঠানের কার্যাবলী কে ছোট ছোট অংশে ভাগ করে প্রতিটি বিভাগের দায়িত্ব এক একজন বিশেষজ্ঞ কর্মীকে দেওয়াই হলো কার্য বিভাজন। এতে প্রত্যেক বিভাগ ও উপ বিভাগে নিয়োজিত কর্মীদের কাজকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়। এতে একই ধরনের কাজ করায় বিক্রয় কর্মীরা ওই কাজে দক্ষতার জন্য সুযোগ পায়। তাছাড়া কর্মীরা সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী কর্তৃক পরিচালিত হয় ব্যবস্থাপনা প্রক্রিয়া ও গতিশীল হয়। উদ্দীপকে গোল্ডেন জুট মিলস লি. নামক প্রতিষ্ঠানটি তার যাবতীয় কর্মকাণ্ডকে তাদের ধরন ও প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগ এবং উপবিভাগে বিভক্ত করেছে এবং উপযুক্ত ব্যক্তি কে তার কাজ সম্পাদনের দায়িত্ব ও কর্তৃত্ব প্রদান করেছেন। যা কার্য বিভাজনের নীতির বৈশিষ্ট্য। তাই বলা যায় গোল্ডেন জুট মিলস ব্যবস্থাপনারকার্যবিভাজনের নীতি অনুসরণ করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
গোল্ডেন জুট মিলস লি.' এ ব্যবস্থাপনার কোন নীতি অনুসৃত হয়েছে? - ব্যা…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর