'নির্মাণ এন্টারপ্রাইজ' পরিকল্পনা গ্রহণের শুরুতে কোন পদক্ষেপটি উপেক্ষা করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: নির্মাণ এন্টারপ্রাইজ পরিকল্পনা গ্রহণের শুরুতে বিকল্প নির্ধারণ ও মূল্যায়ন ধাপ উপেক্ষা করেছেন। পরিকল্পনা প্রণয়নের আগে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সম্ভাব্য বিভিন্ন উপায় প্রস্তুত ও নির্ধারণ করার কাজকে বিকল্প উদ্ভাবন বলে। যত বেশি বিকল্প পদ্ধতি উদ্ভাবন বা সনাক্ত করা যাবে পরিকল্পনার নিখুঁত ও নির্ভুলভাবে প্রণয়ন করাও তত সহজ হবে। পরিকল্পনা প্রণেতাকে বিকল্প কার্যপদ্ধতি সমূহ যথাযথভাবে মূল্যায়ন করতে হয়। এক্ষেত্রে চিন্তা ভাবনা, বিশ্লেষণ করে বিকল্প পদ্ধতির কাজগুলোর কার্যকারিতা, সুবিধা, অসুবিধা ইত্যাদিও মূল্যায়ন করতে হয়। উদ্দীপকে নির্মাণ এন্টারপ্রাইজ দেশীয় মোটর পার্টস শুধুমাত্র দক্ষিণ আফ্রিকায় রপ্তানি করে। অন্যদিকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ায় এবং চীনের পণ্য উন্নত সস্তা হওয়ায় সহজেই চীন দক্ষিণ আফ্রিকার বাজার দখল করে নেয়। তাই নির্মাণ এন্টারপ্রাইজ তাদের পণ্যের বাঁচার হারায়। এই থেকে আমরা বুঝতে পারি তারা পরিকল্পনা গ্রহণের শুরুতে বিকল্প নির্ধারণ ও মূল্যায়ন ধাপটি উপেক্ষা করেছেন
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'নির্মাণ এন্টারপ্রাইজ' পরিকল্পনা গ্রহণের শুরুতে কোন পদক্ষেপটি উপেক্…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর