উদ্দীপকে পরিকল্পনাটিকে একটি উত্তম পরিকল্পনা বলা যাবে কি-না? তোমার মতামত দাও ।
উত্তর: উদ্দীপকের পরিকল্পনাটিকে একটি উত্তম পরিকল্পনা বলা যাবে। পরিকল্পনা হলো ভবিষ্যতের কাজের অগ্রিম নকশা। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উত্তম পরিকল্পনার কোন বিকল্প নেই। একটি পরিকল্প উত্তম পরিকল্পনায় কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। যার মধ্যে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য, নিরবিচ্ছিন্নতা, ভবিষ্যৎ দিক নির্দেশনা, সহজবদ্ধতা, নমনীয়তা, বিশেষভাবে উল্লেখযোগ্য। পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তন আনার সুযোগ রাখা কে নমনীয়তা বলে। যেকোনো পরিস্থিতির কারণে পরিকল্পনা পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে তাই এটি এমনভাবে প্রণয়ন করা উচিত যাতে প্রয়োজনীয় পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান করা যায়। উদ্দীপকে জারা গার্মেন্টসের পন্যের চাহিদা কমে যাওয়ায় তারা উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ে আনে এবং কর্মীদের এর কারণ জানিয়ে দেয়। উদ্দীপকে জারা গার্মেন্টস তাদের পরিকল্পনা পরিস্থিতি অনুযায়ী সংশোধন করে। তাদের পরিকল্পনার মধ্যে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য, সহজবদ্ধতা,ভবিষ্যৎ নির্দেশনা নমনীয়তা ও সমন্বয় সাধনসহ বিভিন্ন গুণ বিদ্যমান। তাই জারা গার্মেন্টসের পরিকল্পনাকে একটি উত্তম পরিকল্পনা বলা যায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পরিকল্পনাটিকে একটি উত্তম পরিকল্পনা বলা যাবে কি-না? তোমার ম…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর