ব্যাংকটির বর্তমান সংকট মোকাবিলার উপায় নির্দেশ কর।
উত্তর: নর্থওয়েস্ট ব্যাংক পদোন্নতের ভিত্তি পরিবর্তন করে যোগ্যতা ও জ্যেষ্ঠতা উভয়ের ভিত্তিতে পদোন্নতি দেওয়ার কথার বিবেচনা করছেন। জ্যেষ্ঠতা বা যোগ্যতা কিংবা মেধাকে পদোন্নতির একমাত্র চাবিকাঠি বিবেচনা করা হলো ব্যবস্থাপনা কে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই কর্মীদের পদোন্নতি ব্যাপারে ব্যবস্থাপনা বা কর্তৃপক্ষ যোগ্যতা ও জোষ্ঠ্যতা উভয় বিবেচনা কর কর্মীদের পদোন্নতি দিয়ে থাকেলে একে জোষ্ঠ্যতা ও যোগ্যতা ভিত্তিতে পদোন্নতি নামে পরিচিত। এই পদ্ধতিতে যোগ্যতার পাশাপাশি জ্যেষ্ঠতাকেও সমান গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। ফলে পদোন্নতির ক্ষেত্রে কর্মীদের প্রতি সুবিচার করা সম্ভব হয়। এতে পুরনো কর্মীদের যেমন ধরে রাখা যায় তেমনি যোগ্যতা সম্পন্ন কর্মীরাও সন্তুষ্ট থাকেন। উদ্দীপকে নর্থ ওয়েস্ট ব্যাংক শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দিত। পুরাতন কর্মীরা অসন্তুষ্ট হত যার কারনে পুরাতন কর্মীরা অন্য ব্যাংকে চলে যায়। তাই তারা পদোন্নতির অন্য উপায় খুঁজছে। যেখানে কর্মী চাকরির মেয়াদকাল ও দক্ষতা বিবেচনায় নিয়ে আসা যায়। যোগ্যতা ও জোষ্ঠ্যতা উভয়ের ভিত্তিতে পদোন্নতি দেওয়া গেলে পুরাতন কর্মীদের যেমন সন্তুষ্ট করা যায় তেমনি নতুন কর্মীদের কাজেও উদ্দীপনা থাকে। এতে পুরাতন কর্মীদের শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায়। তাই মেয়াদকাল ও দক্ষতা উভয় বিবেচনায় পদোন্নতি দিলে ব্যাংকের বর্তমান সংকট মোকাবেলা করা সম্ভব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ব্যাংকটির বর্তমান সংকট মোকাবিলার উপায় নির্দেশ কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর